Breaking News
 
SFI-ABVP Clash: বাম বনাম এবিভিপি, বইপাড়ায় ধুন্ধুমার! বিমান বসুকে লক্ষ্য করে স্লোগান, পালটা জবাব প্রবীণ নেতার CM Suvendu Adhikari: ‘খাবার ঠিকমতো পাচ্ছ তো?’ আদিবাসী হস্টেলের পড়ুয়াদের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথন ঘিরে চর্চা Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা

 

India vs West Indies, 2nd ODI: দ্বিতীয় ওয়ানডে, রেকর্ড রান করে আবারও হারল উইন্ডিজ

Shubman Gill
Shubman Gill

 

কলকাতা, ১ অক্টোবর অক্টোবর : বুধবার গুয়াহাটিতে দ্বিতীয় একদিনের ম্যাচে রেকর্ড রান করে আবার হেরে গেল ওয়েষ্ট ইন্ডিজ। ভারতের বিপক্ষে গুয়াহাটিতে তিন সেঞ্চুরিতে ৪০৫ রান করেও ৮ উইকেটের বিশাল ব্যবধানে হেরে গেল সফরকারীরা। গুয়াহাটির বারসাপারা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে জন ক্যাম্পবেল, শাই হোপ ও আমির জঙ্গুর সেঞ্চুরিতে ৭ উইকেটে ৪০৫ রানের রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। ওয়ানডে ক্রিকেটে এটাই তাদের সর্বোচ্চ রানের স্কোর।

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান করেও ওয়েষ্ট ইন্ডিজ হেরে গেল। এর আগে ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান করেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ক্যারিবীয়রা। সেই ম্যাচে তারা ২৯ রানে হেরে যায়। ৩০০ বলে ৪০৬ রানের টার্গেট তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে ১৬১ বলে ২৫৫ রানের জুটি গড়েন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। এই জুটিতে দুজনেই সেঞ্চুরি করেন। রোহিত শর্মা ৭৫ বলে ১০টি চার আর ৬টি ছক্কার সাহায্যে ১০১ রান করে ফেরেন।

রোহিত ফিরলেও ডাবল সেঞ্চুরি হাঁকান অধিনায়ক শুভমান গিল। তিনি ৬২ বলে কেরিয়ারের ১১তম সেঞ্চুরি হাঁকান। এরপর ১১৯ বলে ২৪টি চার আর ৭টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরি করেন। তিনি ১৩৩ বল মোকাবেলা করে ২৬টি চার আর ৮টি ছক্কার সাহায্যে ২২৩ রানের অনবদ্য অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ৩৭ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ঋতুরাজ গায়কোয়াড়। কোহলি এদিন ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ রান করে আউট হন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ভারতের অধিনায়ক শুভমান গিল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…