Breaking News
 
Kulgam Encounter: ‘আল্লার সঙ্গে দেখা করতে যাচ্ছি’, শেষ ফোনে কী বলেছিল লতিফ? মসজিদের ভিতরেই কীভাবে চালাল অভিযান? TMC | শাহজাহানের ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ, সন্দেশখালিতে গ্রেপ্তার ঘিরে চাঞ্চল্য Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ

 

Badshah Isha Rikhi Bigg Boss 20: ‘আমি ভালো নেই…’, বিগ বস থেকে প্রাক্তন স্ত্রী ইশা বেরোতেই বাদশার রহস্যময় ভিডিও ভাইরাল

Badshah Isha Rikhi
Badshah Isha Rikhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘বিগ বস ২০’ থেকে বিদায় নিয়েছেন র‌্যাপার বাদশার প্রাক্তন স্ত্রী তথা পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি। রিয়্যালিটি শোয়ের মঞ্চে সদ্য বিবাহবিচ্ছেদ নিয়ে ব্যক্তিগত সম্পর্কের নানা দিক নিয়ে মুখ খুললেও প্রাক্তন স্বামীর বিরুদ্ধে প্রকাশ্যে কাদা ছোড়াছুড়ির পথে হাঁটেননি ইশা। তাঁর সেই সংযত অবস্থানও নজর কেড়েছিল দর্শকদের। এদিকে ‘বিগ বস’-এর ঘর থেকে ইশার বিদায়ের পরই সমাজমাধ্যমে প্রথম ভিডিও পোস্ট করলেন বাদশা। র‌্যাপারের সেই ভিডিওবার্তা প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় জোর চর্চা। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। বাদশার বক্তব্যে ঠিক কী ছিল, তা নিয়েই এখন নেটদুনিয়ায় কৌতূহল তুঙ্গে। 

গলার অবস্থা খুব একটা ভালো নয়, বিষণ্ণ কণ্ঠে অনুরাগীদের ধন্যবাদ জানান। বিচ্ছেদের জন্য ইশা কাঠগড়ায় তুলেছেন বাদশাকে। ইশাভক্তদেরও অভিযোগের তীর গায়কের দিকেই। এমতাবস্থায় যাঁরা বাদশার পাশে থেকেছেন তাঁদের প্রতি ধন্যবাদজ্ঞাপন করেছেন র‌্যাপার। অনুরাগীদের কী বলেছেন বাদশা? ভিডিওবার্তার শুরুতেই সকলের কুশলসংবাদ জানতে চেয়ে বাদশা বলেন, “হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি শুধু আপনাদের ভালোবাসা, আশীর্বাদ এবং সমর্থনের জন্য ধন্যবাদ জানাতে চাই। এইটুকুই। এই মুহূর্তটা শুধুমাত্র আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য।” 


খারাপ কণ্ঠস্বরের জন্য ক্ষমা চেয়ে বাদশার সংযোজন, “আমি ভালো নেই। কিন্তু আমি আপনাদের ভালোবাসি।” বিয়ের কয়েকমাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ ঘোষণা করে আলোচনার কেন্দ্রে বাদশা-ইশা। র‌্যাপারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগও করেছেন ইশা। প্রথম বিয়ে ভাঙার পর দ্বিতীয়বারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি। স্বাভাবিকভাবেই চর্চায় ব়্যাপার বাদশা। তবে ইনস্টাগ্রামে বাদশার ভিডিওবার্তা শেয়ারের পর বহু অনুরাগী তাঁকে সমর্থন করতে এগিয়ে আসেন। মন শক্ত রাখার পরামর্শ দেন। তবে কয়েকজন নেটিজেনের প্রতিক্রিয়া ছিল ভিন্ন। এক ব্যক্তি লিখেছেন, ‘সেন্টি হয়ে গেছেন ভাই আজ।’ নেটপাড়ার অপর এক সদস্য সুর নরম করে বলেছেন, ‘ভাই, কোনও ভুল পদক্ষেপ নেবেন না।’ এই ভিডিও পোস্টের আগে বাদশা একটি স্টোরিও শেয়ার করেছিলেন। যেখানে ‘উইকেন্ড কা ভার’ পর্বে সলমন যখন বাদ পড়া প্রতিযোগীর তালিকায় ইশার নাম ঘোষণা করেন তখন তাঁর আত্মবিশ্বাস নিয়ে ভাইজান মজা করার সময় বাদশা হাসেন। যদিও পরক্ষণেই সেই সেই ক্লিপিং সরিয়ে দেন বাদশা। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…