International

4 days ago

FBI Wanted Alert: এফবিআই-এর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় গোল্ডি ব্রার, মাথার দাম ১০ লক্ষ ডলার ঘোষণা

Fugitive Satinderjeet Singh
Fugitive Satinderjeet Singh

 

ওয়াশিংটন ও নয়াদিল্লি, ২৯ সেপ্টেম্বর : কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ সহযোগী তথা মোস্ট ওয়ান্টেড অপরাধী সতিন্দরজিৎ সিং ওরফে গোল্ডি ব্রারকে নিজেদের ‘শীর্ষ দশ পলাতক’ তালিকায় অন্তর্ভুক্ত করল মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআই। একই সঙ্গে ব্রারকে গ্রেফতারের জন্য কোনও নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে ১০ লক্ষ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৮ কোটি টাকারও বেশি) পুরস্কার ঘোষণা করেছে সংস্থাটি।

মঙ্গলবার এফবিআই-এর তরফে জারি করা এক সতর্কবার্তায় জানানো হয়, লরেন্স বিষ্ণোই আন্তর্জাতিক সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত গোল্ডি ব্রার। উত্তর আমেরিকার মাটি থেকে গ্যাংয়ের কাজকর্ম পরিচালনা এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়া-সহ মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডাজুড়ে একাধিক হিংসাত্মক কার্যকলাপ, তোলাবাজি ও মাদক পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এফবিআই জানিয়েছে, আমেরিকা ও কানাডায় নিজের নেটওয়ার্ক গড়ে তুলে লাগাতার নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছিল এই কুখ্যাত অপরাধী। লস অ্যাঞ্জেলেসের ফেডারেল কোর্টে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জনসাধারণকে সতর্ক করে গোয়েন্দা সংস্থাটি জানিয়েছে, ব্রার অত্যন্ত হিংস্র এবং তার কাছে মারাত্মক অস্ত্রশস্ত্র থাকতে পারে। তাকে গ্রেফতারে সহায়তা করতে বা তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে সাধারণ মানুষের কাছে আবেদন জানিয়ে এই বিরাট অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল মার্কিন প্রশাসন।

You might also like!