
নয়াদিল্লি, ১২ অক্টোবর : ভারতের সার্বিক অর্থনৈতিক বিকাশ ও নীতি নির্ধারণে দেশের যুবসমাজকে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানালেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার নতুন দিল্লিতে আয়োজিত 'দিল্লি ডায়ালগ ২০২৬'-এ বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী ভাবনা এবং সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে তরুণ প্রজন্মের দেশ গঠনের প্রক্রিয়ায় যুক্ত হওয়া অত্যন্ত জরুরি।
বৈশ্বিক প্রতিকূলতার মধ্যেও ভারতের স্থিতিশীলতা ও দ্রুত অর্থনৈতিক অগ্রগতির চিত্র তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন, ১৪০ কোটি মানুষের বাজার এবং দেশের তরুণ প্রজন্ম ভারতের সবচেয়ে বড় শক্তি। বিশ্বের বহু উন্নত অর্থনীতি যখন বার্ধক্যজনিত সংকটের মুখে, তখন ভারতে গড় বয়স এখনও ৩০ বছরের নিচে। আগামী তিন দশক ধরে এই অনুকূল জনসংখ্যাতাত্ত্বিক সুবিধা ভারতের পক্ষেই থাকবে। ভারতের অর্থনীতি সঠিক গতিতেই এগোচ্ছে এবং স্বাধীনতার শতবর্ষ অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে দেশ ৩০ ট্রিলিয়ন মার্কিন ডলারের অর্থনীতিতে পরিণত হবে বলে তিনি দৃঢ় আস্থা প্রকাশ করেন।
Always a pleasure to see our youth engage constructively with public policy and nation-building. Had a meaningful interaction with young minds passionate about the vision of Viksit Bharat 2047 at #TheDilliDialogue2026, organised by @ISPP_edu and @ChintanResearch. Highlighted India’s remarkable resilience and growth trajectory despite global headwinds. Also emphasised that our youth must be active participants in India’s development journey, bringing fresh perspectives, innovative ideas and a strong sense of purpose to policymaking. The energy and aspirations of our youth inspire confidence in India’s future. I am certain that they are not merely inheritors of India’s growth story, but its architects, whose ambition and determination will propel Bharat towards a future of greater prosperity. 📹 https://t.co/W0ayVU438X
— Piyush Goyal (@PiyushGoyal) October 12, 2026
