Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

5 hours ago

Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা

ED searches in Kolkata and Odisha in bank fraud case
ED searches in Kolkata and Odisha in bank fraud case

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ব্যাঙ্ক প্রতারণার অভিযোগের তদন্তে ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। সোমবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি ওড়িশার একাধিক জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সূত্রের খবর, ওড়িশার একটি বিদ্যুৎ সংস্থার বিরুদ্ধে ব্যাঙ্কে প্রায় হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগের তদন্তেই এই অভিযান চালানো হচ্ছে। কলকাতার বড়বাজার ও পোস্তা-সহ মোট ৯টি জায়গায় তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। ইডির প্রাথমিক অনুমান, প্রতারণার মাধ্যমে পাওয়া অর্থের একটি অংশ ওড়িশা থেকে কলকাতায় বেআইনি ভাবে সরানো হয়ে থাকতে পারে। সেই সূত্রেই কলকাতার কয়েকটি ঠিকানাতেও তল্লাশি চালানো হচ্ছে। তবে তদন্তকারীদের মূল নজর রয়েছে ওড়িশায় অবস্থিত সংশ্লিষ্ট সংস্থার অফিসগুলির উপর। 

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বরের একটি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা ব্যাঙ্ক থেকে প্রায় ১১০৯ কোটি টাকা ঋণ নিয়েছিল। সেই সংস্থার মাধ্যমে ঋণের অর্থ বিপুলভাবে নয়ছয় হয়েছে বলে অভিযোগ ওঠে। বেআইনিভাবে, সুকৌশলে সংস্থার নেওয়া ঋণের অর্থ অন্যত্র সরানো হয়েছে। এই প্রতারণার অভিযোগ পেয়ে তদন্তে নামে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। সূত্রের আরও খবর, ওই ব্যাঙ্ক প্রতারণা মামলায় আগেও বড়বাজার-পোস্তায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার সেই মামলার কিনারা করতে সকাল থেকে একাধিক জায়গায় হানা দিলেন ইডি আধিকারিকরা। লক্ষ্য একটাই, ঠিক কোন পথে ঋণের অর্থ নয়ছয় হয়েছে, সেই জট খোলা। ইডির স্ক্যানারে ওই বিদ্যুৎ সংস্থার উচ্চপদস্থ আধিকারিকরাও। 

রাজ্যে বিজেপি সরকার আসার পর বিভিন্ন আর্থিক দুর্নীতির কিনারা করতে তৎপরতায় বাড়িয়েছে ইডি। গত সপ্তাহে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের বাড়িতে ইডি হানা দিয়েছিল। দুর্গাপুজোর পাস সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তদন্তে তাঁর একাধিক ঠিকানায় তল্লাশি চলে। ইন্দ্রনীল সেনকে ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখিও হতে হয়। এবার হাজার কোটির দুর্নীতি মামলায় কলকাতার সঙ্গে ওড়িশার বিভিন্ন স্থানেও সোমবার চলছে ইডির অপারেশন। 

You might also like!