Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 days ago

INDIA Bloc Meet : ‘হারের আগাম বাহানা’, ইন্ডি জোটের বৈঠক নিয়ে বিজেপির কটাক্ষ, অখিলেশদের নিশানায় রাহুল

Union Agriculture Minister Shivraj Singh Chouhan
Union Agriculture Minister Shivraj Singh Chouhan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লিতে ইন্ডি জোটের বৈঠককে কেন্দ্র করে বিরোধীদের নিশানা করল বিজেপি। গেরুয়া শিবিরের দাবি, নির্বাচনে পরাজয়ের আশঙ্কা থেকেই বিরোধী জোটের নেতারা আগাম রাজনৈতিক জমি তৈরি করার চেষ্টা করছেন। পাশাপাশি রাহুল গান্ধীকে বারবার কংগ্রেসের মুখ হিসেবে তুলে ধরার উদ্যোগ নিয়েও কটাক্ষ করেছে বিজেপি। বুধবার ইন্ডি জোটের বৈঠক শেষে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সেখানেই তিনি বিরোধী জোটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলেন। চ্যালেঞ্জের সুরে শিবরাজ বলেন, “রাহুল গান্ধীকে কি অখিলেশ যাদবরা নেতা মানেন?” তাঁর এই মন্তব্যকে ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। 

বস্তুত, ভোটচুরি ইস্যুকে এবার ঐক্যবদ্ধভাবে তৃণমূল স্তরে নিয়ে যেতে চাইছে ইন্ডি জোট। বুধবার দিল্লিতে কনস্টিটিউশন ক্লাবে ইন্ডি জোটের বৈঠক শেষে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে ৬ দফা কর্মসূচি ঘোষণা করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আগামী ২ অক্টোবর দেশের প্রতিটি জেলায় ‘সেভ ডেমোক্রেসি’ ব্যানারে জেলায় জেলায় যৌথ মিছিল থেকে শুরু করে নির্বাচন কমিশন অভিযান থেকে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে। যদিও শিবরাজ সিং চৌহানের দাবি, পুরো বৈঠকই অন্তঃসারশূন্য। কোনও লক্ষ্য নেই, কোনও উদ্দেশ্য নেই। বারবার ভোটে হেরে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। হারের আগাম বাহানা খুঁজছে। 

কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর কথায়, “ওরা সেভ ডেমোক্রেসি মার্চ করছে, ওটা সেভ ডেমোক্রেসি নয়, ওটা সেভ পরিবার মার্চ।” বাংলার নির্বাচন নিয়ে বর্ষীয়ান বিজেপি নেতার কথায়, “বাংলার ভোটে কেন মমতা হেরেছেন, সেটা তো ভোটের আগে রাহুল গান্ধী নিজেই বলেছেন। তখন তো ভোটচুরির কথা বলেননি।” বিজেপির প্রশ্ন, ভোটচুরির ইস্যু যদি এতটাই গুরুত্বপূর্ণ হবে তাহলে অখিলেশ যাদব কেন এলেন না? ডিএমকে তো কংগ্রেসের সঙ্গে একসঙ্গে বসতেই রাজি নয়। অরবিন্দ কেজরিওয়াল কোথায়? উদ্ধব ঠাকরে সশরীরের আসেননি। হেমন্ত সোরেনের কোনও খোঁজখবর নেই কেন? শিবরাজ সিং চৌহানের চ্যালেঞ্জ, “ইন্ডিয়া জোটের নেতারা রাহুল গান্ধীকে নেতা হিসাবেই মানে না। ভোটচুরি নিয়ে এত কথা, রাহুল গান্ধীকে কি আপনারা নেতা মানেন?”

শিবরাজের কটাক্ষ, ৫০ বার রাহুল গান্ধীকে লঞ্চ করার চেষ্টা করেছে। বারবার ব্যর্থ হয়েও শিক্ষা হয়নি। দলের লোকেরাই রাহুল গান্ধীকে বিশ্বাস করে না। একদিন আগেই কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল আক্ষেপের সুরে বলেছেন, “আমি ২ বছর ধরে ভোটচুরির কথা বলছি, কিন্তু দলের সকলেই আমাকে ভরসা করেনি।” সেই প্রসঙ্গ তুলেই শিবরাজ কটাক্ষ করলেন ইন্ডিয়া জোটকে।   

You might also like!