Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

West Bengal

6 hours ago

মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

Nandigram police station
Nandigram police station

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাত পোহালেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া আসনে উপনির্বাচন। তার ঠিক আগেই নন্দীগ্রাম থানার ইনস্পেক্টর ইন-চার্জ বা আইসি বদল করল নির্বাচন কমিশন। সোমবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এত দিন নন্দীগ্রাম থানার আইসি পদে ছিলেন অজয়কুমার মিশ্র। তাঁর জায়গায় নতুন আইসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দেবাশিস সরকারকে। এর আগে তিনি পূর্ব মেদিনীপুরের ট্রাফিক কন্ট্রোল রুমের ইনস্পেক্টর ইন-চার্জ বা টিআই পদে ছিলেন। উপনির্বাচনের সময় নন্দীগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর দায়িত্ব এবার তাঁর উপরই থাকছে। 

কমিশন সোমবারের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অবিলম্বে এই নির্দেশিকা কার্যকর করতে হবে। নন্দীগ্রাম থানার আইসি হিসেবে দেবাশিসের যোগ দেওয়ার রিপোর্ট সন্ধ্যার মধ্যে দেখতে চেয়েছে কমিশন। কেন এই পরিবর্তন করা হল, অজয়কে ভোটের আগের দিন আচমকা কেন সরিয়ে দেওয়া হল, স্পষ্ট নয়। নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর কেন্দ্রে মঙ্গলবার উপনির্বাচনের ভোটগ্রহণ হবে। ভোটের ফলাফল জানা যাবে ৯ অক্টোবর, শুক্রবার। ইতিমধ্যে দুই কেন্দ্রে প্রচারের শেষ দিন পেরিয়ে গিয়েছে। উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। এলাকায় চাপা রাজনৈতিক উত্তেজনাও রয়েছে। নন্দীগ্রাম থেকে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিতেছিলেন শুভেন্দু। ভবানীপুরেও জেতায় ওই কেন্দ্রটি ধরে রাখেন তিনি। ছেড়ে দেন নন্দীগ্রাম। অন্য দিকে রেজিনগর থেকে জিতেছিলেন হুমায়ুন কবীর। দ্বিতীয় কেন্দ্র নওদাতেও জেতায় তিনি রেজিনগর ছেড়ে দেন। তাই এই দুই কেন্দ্রে উপনির্বাচন করাতে হচ্ছে কমিশনকে।

নন্দীগ্রামের উপনির্বাচনে বিজেপি প্রার্থী করেছে শুভেন্দুর নিহত আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানি রথকে। এ ছাড়া এই কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল যে প্রার্থী দিয়েছিল, তিনি মনোনয়ন তুলে নেন। মমতা নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থন জানিয়েছেন। কংগ্রেসের টিকিটে লড়ছেন মিলন প্রধান। মমতা সমর্থন জানানোর পরেই পুরনো খুনের মামলায় মিলনকে গ্রেফতার করে পুলিশ। আপাতত অন্তর্বর্তী জামিনে তিনি জেলের বাইরে রয়েছেন। জামিনে মুক্তি পাওয়ার পর মিলন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন। দাবি, পুলিশ আধিকারিকেরা তাঁকে তুলে নিয়ে গিয়ে মনোনয়ন প্রত্যাহারের প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তিনি রাজি হননি। তাই তাঁকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়। পুলিশের তরফে এই অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি। এ বার ভোটের ঠিক আগে নন্দীগ্রামের আইসি-কে বদলে দেওয়া হল। রেজিনগরে এমন কোনও পরিবর্তন করেনি কমিশন।   


You might also like!