Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

West Bengal

8 hours ago

Extortion in Canning: চাঁদার জুলুম ক্যানিংয়ে, চাহিদা মত টাকা না দেওয়ায় গাড়িতে ভাঙচুর

This car has been vandalized
This car has been vandalized

 

ক্যানিং, ৫ অক্টোবর : রাতে রাস্তা আটকে চাঁদা তোলার অভিযোগ দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। প্রতিটি গাড়ি আটকে জোর করে চাঁদার জুলুম করা হচ্ছে বলে অভিযোগ। চাহিদা মত চাঁদা না দেওয়ায় একটি সিমেন্টের লরিতে ভাঙচুর চালানো হয়। ক্যানিং বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে। শুধু গাড়ি ভাঙচুর নয়, গাড়ির চাবিও জোর করে খুলে নিয়ে পালানোর অভিযোগ অভিযুক্তদের বিরুদ্ধে। ফলে রাস্তার মাঝেই দাঁড়িয়ে থাকে গাড়িটি। এতে ব্যস্ততম ক্যানিং-বাসন্তী রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে।

সোমবার সকাল থেকেই রাস্তায় যানজট লেগে ছিল। এই ঘটনায় ক্যানিং থানার দ্বারস্থ হয়েছেন গাড়ির চালক, খালাসিরা। তাঁদের দাবি, ৫০০ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা ২০০ টাকা দিতে চেয়েছিলেন। তাই একদল যুবক সেই টাকা না নিয়ে গাড়ি ভাঙচুর করে ও গাড়ির চাবি নিয়ে পালিয়ে যায়। এই পরিস্থিতিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন চালক, খালাসি। তবে ঘটনায় অভিযুক্তদের এখনও খোঁজ মেলেনি বলেই পুলিশ সূত্রের খবর। প্রশ্ন উঠেছে, রাতে রাস্তায় টহলদারি পুলিশ ভ্যান থাকলেও কিভাবে এই চাঁদার জুলুম ঘটছে ক্যানিংয়ের রাস্তায়? প্রশাসনের নাকের ডগায় এই ঘটনা ঘটলেও পুলিশ অভিযুক্তদের এখনও কেন গ্রেফতার বা আটক করতে পারেনি? ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গাড়ির খালাসি নীতিশ কুমার বলেন, “রাতে সিমেন্ট নিয়ে বাসন্তী যাচ্ছিলাম, ক্যানিংয়ে কিছু যুবক রাস্তা আটকায় চাঁদার জন্য। ওরা ৫০০ টাকা চেয়েছিল, কিন্তু আমরা ২০০ টাকা দিতে চাই। ৫০০ টাকা না পেলে ওরা কিছুতেই গাড়ি ছাড়বে না বলে হুমকি দেয়। দীর্ঘক্ষণ আমাদের হেনস্থা করে। আমরা এরপর সেখান থেকে বেড়িয়ে আসতে গেলে আমাদের গাড়ি ভাঙচুর করে ও গাড়ির চাবি খুলে নিয়ে চলে যায়।”

You might also like!