Breaking News
 
MLA Byran Biswas: বাইরনের ঘরে আগুন কী ভাবে? জল্পনার মাঝে মুখ খুললেন মেজো ভাই, দিলেন শর্ট সার্কিটের তত্ত্ব SP MP Targets Rahul Gandhi: ‘হারের ভয়েই’ রায়বরেলিতে লড়তে চাননি রাহুল? বিস্ফোরক দাবি অখিলেশের দলের সাংসদের M Nageshwar Rao: আর্থিক অনিয়মের অভিযোগের পর রাজনীতিতে প্রাক্তন সিবিআই প্রধান, নতুন ভূমিকায় নাগেশ্বর রাও Nagaland Woman 'Assaulted: ভারত-ব্রাজিল ম্যাচের পর পাঁচতারা হোটেলে অশান্তি! নাগাল্যান্ডের দুই যুবতীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ CM Suvendu Adhikari: ‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?’ নন্দীগ্রাম থেকে মমতাকে ফের খোঁচা শুভেন্দুর Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

 

Entertainment

47 minutes ago

Sohini Sarkar: ‘বহু বসন্ত পেরিয়ে...’ ১১ দিনের সন্তানকে কোলে নিয়ে প্রথম জন্মদিনে আবেগপ্রবণ সোহিনী

Sohini Sarkar
Sohini Sarkar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মা হওয়ার পর এটাই প্রথম জন্মদিন। তার উপর সদ্যোজাতের বয়স এখনও পেরোয়নি দু’সপ্তাহও। মাত্র ১১ দিনের ছোট্ট সোনাকে কোলে নিয়েই জন্মদিন উদযাপনে মেতে উঠলেন ‘সত্যবতী’ খ্যাত অভিনেত্রী সোহিনী সরকার। জাঁকজমক নয়, একেবারে ঘরোয়া পরিবেশেই নতুন মায়ের জন্মদিনের আয়োজন করেছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। প্রিয়জনদের সঙ্গে কেক কেটে, কোলে ছোট্ট সন্তানকে নিয়ে কাটল সোহিনীর বিশেষ দিন। শোভনের পাশে বসে ছোট্ট বীরপুরুষকে কোলে নিয়ে অনাড়ম্বর এই উদযাপনই যে তাঁর কাছে সবচেয়ে বড় আনন্দ, সেই অনুভূতিও সমাজমাধ্যমে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। মা হওয়ার পর প্রথম জন্মদিনে পরিবারের এই ছোট্ট আয়োজনই তাঁর কাছে যেন জীবনের অন্যতম সেরা প্রাপ্তি। 

আবেগপ্রবণ পোস্টে বীরপুরুষের মা লিখলেন, ‘বহু বসন্ত পেরিয়ে এই জন্মদিন বিশেষ হয়ে রইলো। বহু মানুষ শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন, আশেপাশের মানুষেরা আগলে রেখেছে, এক আড়ম্বরহীন শান্তির জন্মদিন,আরামে কাটলো বীরপুরুষের মার।’ সেলিব্রিটির জন্মদিন মানেই তারকাখচিত পার্টি, পানীয়ের ফোয়ারা, বিলাসবহুল রেস্তরাঁ বা কোনও ব্যাঙ্কোয়েটে কেক কেটে জমকালো সেলিব্রেশন। কিন্তু, সোহিনীর জন্মদিনে গ্ল্যামার দুনিয়ার সেই চাকচিক্যের ছিটেফোঁটাও ছিল না। আর পাঁচটা সাধারণ পরিবারে যেভাবে জন্মদিন পালিত হয়, ঠিক সেভাবেই ঘরোয়া আয়োজনে কেক কেটে জন্মদিনের আনন্দে গা ভাসিয়েছিলেন অভিনেত্রী। ২০ সেপ্টেম্বর, রবিবাসরীয় সকালে প্রথমবার মাতৃত্বের স্বাদ আস্বাদন করেছেন সোহিনী সরকার। মা হওয়ার ১১ দিন পর ছিল প্রথম জন্মদিন। খুব স্বাভাবিকভাবেই ছাব্বিশের আবির্ভাব দিবস সোহিনীর কাছে একস্ট্রা স্পেশাল। 

অভিনেত্রীর কাছের বান্ধবী অঙ্কিতা চক্রবর্তীই জন্মদিনের আনন্দময় মুহূর্তের একগুচ্ছ ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। সোহিনীর জন্মদিনে শুধু বার্থ ডে কেকই নয়, সঙ্গে ছিল টেডিবিয়ার থেকে বাচ্চার পায়ের ছাপের ছবি দিয়ে সাজানো একটি কেক। যেখানে লেখা, ‘ওয়েলকাম বীরপুরুষ।’ তাই বলা যেতেই পারে উৎসব এক আনন্দ দুই। লিটল চ্যাম্পকে ঘিরেই এখন সব আনন্দ তা বললে অত্যুক্তি হবে না। তাই সোহিনীর জন্মদিনেও আনন্দ উদযাপনের ডবল ধামাল। 

You might also like!