Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

4 days ago

Uttarakhand Rescue operation: উত্তরকাশীর কালিন্দী থেকে নিরাপদে উদ্ধার ১৯ জন ট্রেকার

Uttarkashi Trekkers Rescued
Uttarkashi Trekkers Rescued

 

দেহরাদূন, ২৯ সেপ্টেম্বর : উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলার কালিন্দী খাল ট্রেক অঞ্চলে আটকে পড়া ট্রেকারদের নিরাপদে উদ্ধার করার জন্য মঙ্গলবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু হয়। জানা গেছে, এখানে আটকে পড়া ১৯ জন ট্রেকারকেই নিরাপদে উদ্ধার করা হয়েছে। এসডিআরএফ-সহ বিভিন্ন উদ্ধারকারী সংস্থা যৌথ অভিযান চালিয়ে নিরাপদে ট্রেকারদের হর্ষিল হেলিপ্যাডে নিয়ে আসে।

জানা গেছে, মঙ্গলবার উদ্ধার অভিযানে বেশ কয়েকজনকে উদ্ধার করা হয় কালিন্দী খাল এলাকা থেকে| এই নিয়ে এই অঞ্চলে আটকে পড়া মোট ১৯ জন ট্রেকারকেই উদ্ধার করা হয়েছে। ১৯ জনকে হেলিকপ্টারে করে নিরাপদে হর্ষিল হেলিপ্যাডে পৌঁছে দেওয়া হয়।

উল্লেখ্য, উত্তরকাশীর উচ্চ হিমালয় অঞ্চলে ট্রেকিং করতে গিয়ে ১৩৭ জন আটকে পড়েছিলেন। এদের মধ্যে সোমবার ৪০ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছিল| বাকি ৪০ জন তাঁদের যাত্রা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাকিদের নিরাপদে উদ্ধারের জন্য মঙ্গলবার পুনরায় অভিযান শুরু হয়। তার মধ্যে কালিন্দী খাল ট্রেক অঞ্চলে আটকে পড়া সকল ট্রেকারকেই উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে|

You might also like!