Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

Country

2 days ago

TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সুপ্রিম কোর্টে স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা দলের চারটি অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল কালীঘাট তৃণমূল। তবে সেই আবেদনে হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। ফলে কলকাতা হাই কোর্টের আগের নির্দেশই বহাল থাকল। অর্থাৎ, ওই চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপাতত ফ্রিজই থাকবে। ফলে উপনির্বাচনের আগে ওই অ্যাকাউন্টগুলি ব্যবহার করতে পারবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল, এমনটাই জানা গিয়েছে। 

ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকা চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে সিআইডি। এহেন পদক্ষেপকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় মমতা তৃণমূল। কিন্তু এই মামলায় কোনও হস্তক্ষেপ করেনি আদালত। এরপরেই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। আজ, বৃহস্পতিবার বিচারপতি সুন্দররেশের বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে কালীঘাট তৃণমূলের আইনজীবী মনু সিংভি বলেন, প্রায় ১২ কোটি টাকা প্রতি মাসে খরচ হয় দলের। এই পরিস্থিতিতে সামনে উপ নির্বাচন। ফলে দ্রুত অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি যাতে সুপ্রিম কোর্ট দেয় সেই আবেদন জানান আইনজীবী। 

যদিও এই বিষয়ে তীব্র আপত্তি জানান সলিসিটর জেনারেল তুষার মেহতা। পালটা যুক্তি দিয়ে তিনি বলেন, ভিন্ন একটি এফআইআরের ভিত্তিতে তদন্ত চলছে। দলের অভ্যন্তরীণ কোন্দলের সঙ্গে সম্পর্কিত বিষয়টি। যদিও পুরো বিষয়টি এখন নির্বাচন কমিশনের বিচারাধীন রয়েছে বলেও দাবি করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল। এছাড়াও বেশ কিছু যুক্তিও এদিন তুলে ধরেন। সবপক্ষের বক্তব্য শুনে বিচারপতি এম সুন্দরেশের বেঞ্চ জানায়, তৃণমূলের প্রতীক ফ্রিজ় করে দিয়েছে নির্বাচন কমিশন। এই অবস্থায় হাই কোর্টের নির্দেশে হস্তক্ষেপ করবে না আদালত। এরপরেই মমতা তৃণমূলের দায়ের করা মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।

You might also like!