Country

1 week ago

Bihar Horror: বিহারে ফের কিশোরীকে হেনস্তার অভিযোগ! পথ আটকে অশালীন আচরণ, সমাজমাধ্যমে ভাইরাল ভিডিয়ো

Teen Sexually Assaulted By Group Of Men On Camera
Teen Sexually Assaulted By Group Of Men On Camera

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আবারও বিহারে কিশোরীকে হেনস্তার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কয়েক জন যুবক ওই কিশোরীর পথ আটকে যৌন নিগ্রহ করেছে বলে অভিযোগ উঠেছে। শুধু কিশোরীই নয়, ঘটনার প্রতিবাদ করায় তাঁর এক বন্ধুকেও বেধড়ক মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। ভিডিয়োটিতে ঠিক কী ঘটেছে, সেই সংক্রান্ত দাবির সত্যতা অবশ্য স্বাধীন ভাবে যাচাই করেনি ‘দূরন্ত বার্তা’। ফলে ভিডিয়োকে ঘিরে ছড়িয়ে পড়া তথ্যের বিষয়ে সতর্কতা বজায় রাখা হচ্ছে।

সংবাদমাধ্যমের খবর অনুুয়ায়ী, ঘটনাটি ঘটেছে জামুই থেকে ১৩১ কিলোমিটার দূরে সমস্তিপুরের জগৎসিংহপুর গ্রামে। জানা যাচ্ছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই যুগল ছবি তোলার জন্য দাঁড়িয়েছিল। সেই সময় মোটরবাইকে করে কয়েকজন যুবক সেখানে আসেন। যুগলকে ঘিরে ফেলেন তাঁরা। অভিযোগ, রাস্তাতেই কিশোরীকে যৌন নিগ্রহ করেন অভিযুক্তরা। শুধু তাই নয়, নির্যাতিতাকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্যও করা হয়। ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, কিশোরীর গায়ে অশালীনভাবে স্পর্শ করছেন তাঁরা। নির্যাতিতার হাত-চুল ধরে হিঁচড়াতে হিঁচড়াতে নিয়ে যেতেও দেখা যায় অভিযুক্তদের। পাশাপাশি, কিশোরীর বন্ধুকেও বেধড়ক মারধর এবং হেনস্তার অভিযোগ উঠেছে ওই যুবকদের বিরুদ্ধে। 

ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচড়ে বসে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্তরা গ্রামেরই বাসিন্দা। তবে ঘটনার পর থেকে তাঁদের খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। পুলিশকর্তা অরবিন্দ প্রতাপ সিং বলেন, “অভিযুক্তদের পরিচয় জানার চেষ্টা চলছে। খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থল। তাঁদের দ্রুত গ্রেপ্তার করা হবে।” সম্প্রতি জামুইয়ে এক কিশোরীর শ্লীলতাহানি, সঙ্গী যুবককে হেনস্তার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় বইছে। প্রশ্নের মুখে পড়েছে বিহারে আইন-শৃঙ্খলা এবং নারী নিরাপত্তা। তার রেশ কাটতে না কাটতেই ফের বিহারেই একই ছবি দেখা গেল।   

You might also like!