Game

1 week ago

Manchester City 5-3 Sunderland: ৮ গোলের নাটকীয় ম্যাচ, ম্যানচেস্টার সিটি হারাল সান্ডারল্যান্ডকে

Manchester City 5-3 Sunderland
Manchester City 5-3 Sunderland

 

ম্যানচেস্টার, ২১ সেপ্টেম্বর : ইতিহাদ স্টেডিয়াম দারুন এক ম্যাচের সাক্ষী থাকলো। আধ ঘণ্টার মধ্যে দুইবার পিছিয়ে পড়েও সান্ডারল্যান্ডের বিরুদ্ধে স্বস্তির জয় পেল ম্যানচেস্টার সিটি। ঘরের মাঠে রবিবার প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর ম্যাচটি ৫-৩ গোলে জিতেছে সিটি। দলের জয়ে জোড়া গোল করেন অ্যান্টোয়ান সেমেনিও। তাদের অন্য তিন গোলদাতা এন্সো ফের্নান্দেস, রায়ান শের্কি ও আর্লিং হলান্ড। দারুণ এক হ্যাটট্রিক করেও ম্যাচ শেষে একরাশ হতাশা নিয়ে মাঠ ছাড়েন সান্ডারল্যান্ডের ব্রায়ান ব্রবি। আগের দিন ব্রাইটনের মাঠে আর্সেনাল হেরে যাওয়ায় শীর্ষে অবস্থান মজবুত করার সুযোগ পেয়ে যায় সিটি। পাঁচ ম্যাচে শতভাগ সাফল্যে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটি। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে আর্সেনাল।
আর সমান ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া সান্ডারল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে আছে ১৪ নম্বরে।

You might also like!