Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Country

8 hours ago

Punjab CM Bhagwant Mann: মুখ্যমন্ত্রীর দপ্তর ঘিরে দুর্নীতির অভিযোগ, তদন্তে সিবিআই! হাই কোর্টের নির্দেশে চাপে মান সরকার

Punjab Chief Minister Bhagwant Mann
Punjab Chief Minister Bhagwant Mann

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভোটমুখী পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর দপ্তরকে ঘিরে উঠল বড়সড় দুর্নীতির অভিযোগ। এই মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির তরফে পাঞ্জাবের ডিজিপিকে চিঠি দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। এবার মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দিল পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্ট। আদালতের এই নির্দেশের ফলে আপ শাসিত পাঞ্জাবে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সরকারের উপর রাজনৈতিক চাপ আরও বাড়ল। মুখ্যমন্ত্রীর দপ্তরকে ঘিরে ওঠা অভিযোগের তদন্ত এবার কী দিকে এগোয়, সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। 

জানা যাচ্ছে, রাজ্যে আধিকারিকদের বদলি, পদন্নোতি, ভূমি ব্যবহার পরিবর্তন-সহ একাধিক ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে পাঞ্জাবের ডিজিপিকে ৩টি চিঠি দেয় ইডি। চিঠিতে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি ব্যক্তিদের জড়িত থাকার অভিযোগ তুলে কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়। বলা হয়, এই বদলি ও পদোন্নতিতে একটি বেসরকারি চক্র সক্রিয় হয়ে উঠেছে। ইডির লেখা ওই চিঠিতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) রাজবীর ঘুমানের নামও উল্লেখ করা হয়েছে। হাউজিং সোসাইটি-সংক্রান্ত অর্থ পাচার এবং সিএলইউ-এর অনুমতিতেও দুর্নীতি হয়েছে। এই প্রক্রিয়ায় ব্যবহৃত হয়েছে জাল অনুমতিপত্র।

ইডির দফায় দফায় চিঠি দেওয়া হলেও পাঞ্জাব পুলিশের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এরপরই মামলা গড়ায় হাই কোর্টে। ইডির চিঠিকে হাতিয়ার করে আইনজীবী নিখিল সরাফ পাঞ্জাব ও হরিয়ানা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন। সোমবার এই মামলার সুনানিতে হাই কোর্ট গোটা মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। আদালতের নির্দেশ কেন্দ্রীয় সংস্থাই এই দুর্নীতির অভিযোগের তদন্ত করবে। আগামী বছরের ফেব্রুয়ারিতে পাঞ্জাবে বিধানসভা নির্বাচন। তার আগে খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে পাঞ্জাবের রাজনীতি। ইডির তরফে তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মান। আগস্ট মাসেই মুখ্যমন্ত্রী বলেছিলেন, যে অভিযোগ করা হচ্ছে তার কোনও সত্যতা নেই। বিজেপির সরকার ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিরোধীদের নিশানা করছে। রাজনৈতিক প্রতিহিংসা ও বিরোধী শাসিত রাজ্যগুলির দুর্নাম করার ষড়যন্ত্র চলছে।

You might also like!