Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

5 days ago

Abhishek Banerjee: জেড প্লাস নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ, হাই কোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

Abhishek moves High Court against withdrawal of security
Abhishek moves High Court against withdrawal of security

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দ্রুত শুনানির আবেদন জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর আবেদনের ভিত্তিতে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণ রাও। আদালত জানিয়েছে, আগামী ৬ অক্টোবর মামলাটির শুনানি হবে। 

সোমবার আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী বলেন, “আমার মক্কেল প্রধান বিরোধী দলের সাধারণ সম্পাদক। বিধানসভার নির্বাচনের আগে তিনি জেড প্লাস নিরাপত্তা পেতেন। নির্বাচনের পরে তাঁর নিরাপত্তা বাহিনী তুলে নেওয়া হয়েছে। বেশ কয়েক বার আক্রান্ত হয়েছেন আমার মক্কেল। বর্তমানে কোনও নিরাপত্তা নেই। শুধু কয়েক জন হাউস গার্ড রয়েছেন। বিষয়টি নিয়ে দ্রুত শুনানি করা হোক।” গত মে মাসে বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় তৃণমূল কংগ্রেসের। ঠিক তার একমাসের মধ্যেই নিহত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে গিয়েছে আক্রান্ত হয়েছিলেন অভিষেক। সোনারপুরে ডায়মন্ড হারবারের সাংসদকে লক্ষ্য করে চলে ডিম-ইট-জুতোও। হামলা থেকে বাঁচতে হেলমেট মাথায় দিয়ে কোনওরকমে এলাকা ছাড়তে হয়েছিল সাংসদকে। 

তৃণমূল সরকার ক্ষমতায় থাকাকালীন কড়া ‘যুবরাজ’ থাকতেন কড়া নিরাপত্তাবেষ্টনীতে। পালাবদলের পর জেড প্লাস নিরাপত্তা তুলে নেয় রাজ্য পুলিশ। রাজ্যের তরফে বলা হয়, একজন সাংসদ হিসেবে যে নিরাপত্তা পান সকলে, অভিষেকও তাই পাবেন। একে একে তাঁর বাড়ির সামনে থেকেও সরানো হয় বাড়তি নিরাপত্তারক্ষীদের। দু’দিন আগেই হরিশ চ্যাটার্জির বাড়ির সামনে থেকে পুলিশ কিয়স্ক খুলে নেওয়া হয়।

You might also like!