Bangladesh Shooting Incident: বাংলাদেশে সাংবাদিককে গুলি করে হত্যার অভিযোগ

Journalist dies in fatal shooting in Northern Bangladesh
Journalist dies in fatal shooting in Northern Bangladesh

 

ঢাকা, ১৬ অক্টোবর : বাংলাদেশের নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক সাংবাদিককে অজ্ঞাতপরিচয় আততায়ীরা গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ। বৃহস্পতিবার রাতে কলমাকান্দা পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উত্তরাইল বাজারে তাঁকে গুলি করা হয়। পুলিশ এই ঘটনার বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে।

ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে আইপিটিভি মিডিয়ার সংবাদ চ্যানেল 'রূপসী বাংলা'-র নেত্রকোনার প্রতিনিধি লুৎফুজ্জামান আলিফ ফকিরের এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। তাঁর ফেসবুক পেজ 'ডিটেক্টিভ আর্টিকেল' বেশ জনপ্রিয় ছিল। তিনি এই পেজে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয় নিয়ে লিখতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের মতে, আলিফ একটি দোকানে বসেছিলেন। সেইসময় মোটরসাইকেলে করে এসে দু’জন আততায়ী তাঁকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক খন্দকার শাকের আহমেদ খান জানান, আলিফের মাথা, ঘাড় এবং বুকে মোট পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেছেন যে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তিনি জানান, এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করতে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। আলিফের পৈতৃক বাড়ি কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনাই গ্রামে। এর আগে গত বছরের ১০ নভেম্বরও একই উপজেলায় সোমেশ্বরী নদীর তেরিবাজার ফেরিঘাটের কাছে তাঁর ওপর হামলা চালানো হয়েছিল।

শেয়ার করুন:

You might also like!