kolkata

7 hours ago

Durga Puja 2026: আলোকরশ্মিতে মহিষাসুরমর্দিনী, ইডেনের চোখধাঁধানো লাইট শোয়ে মুগ্ধ কলকাতা

Today Eden light show
Today Eden light show

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে বসেছিল বর্ণাঢ্য আয়োজনের আসর। চোখধাঁধানো আলোর ঝলকানিতে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আবির্ভাবের দৃশ্য মুগ্ধ করল তিলোত্তমাকে। একের পর এক শিল্পীর পরিবেশনায় নাচে-গানে উৎসবের মেজাজে মেতে উঠল শহর কলকাতা। বিজেপি সরকারের আমলে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলায় এটাই প্রথম দুর্গাপুজো। ফলে এবারের উৎসবকে ঘিরে প্রত্যাশা ও কৌতূহল দুটোই তুঙ্গে। মহালয়ার এই মেগা অনুষ্ঠান যেন সেই প্রত্যাশা পূরণেরই ইঙ্গিত দিল। 

এবারের পুজো প্রতিবারের থেকে অনেকটা আলাদা। কারণ, মহালয়ায় মেগা ইভেন্টের আয়োজন করেছে বিজেপি সরকার। শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বোল, আদিবাসী নাচ ও লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ইডেনে রয়েছেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ অন্যান্যরা। লাল শাড়িতে সেজে পৌঁছে গিয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। এদিকে রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। মঞ্চে রয়েছেন তসলিমা নাসরিনও। সব মিলিয়ে মহালয়ার উৎসবের আনন্দে ভাসল তিলোত্তমা। এরপর লাইট অ্যান্ড সাউন্ড শোয়ের মাধ্যমে মহালয়ায় রেডিও থেকে শুরু করে দশমীতে সিঁদুর খেলা পর্যন্ত যাত্রাকে তুলে ধরা হয়।  

ইডেনে আজকের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শান, লগ্নজিতা, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র। পারফর্ম করেনশান্তনু মৈত্র ও তাঁর গ্রুপ। এছাড়াও যন্ত্রসঙ্গীতে দেবর্ষি ভট্টাচার্য-সহ অন্যরা। এদিকে, ইডেনের এই মেগা অনুষ্ঠানের জন্য স্ট্যান্ড রোড-সহ একাধিক রাস্তায় পণ্যবাহী যান চলাচল বন্ধ। কলকাতা ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্ট্র্যান্ড রোড, সেন্ট জর্জেস গেট রোডে রাজা উডমন্ট স্ট্রিট ও হেস্টিংস ক্রসিংয়ের মধ্যে কোনও পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকছে। শনিবার ভোর চারটে থেকে বিকেল চারটে পর্যন্ত এই বিধিনিষেধ জারি থাকছে।    


You might also like!