Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

West Bengal

3 days ago

CM Suvendu Adhikari: সাইকেল প্রকল্পে বড় বদল, ‘সবুজসাথী’ আউট ‘সারথি’ ইন! পাশাপাশি মমতাকে নিশানা শুভেন্দুর

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  পরিবর্তনের বাংলায় এবার বদলে গেল পড়ুয়াদের সাইকেল প্রকল্পের নাম ও চেহারা। ‘সবুজসাথী’র বদলে চালু হল ‘সারথি’। নীল রঙের সাইকেলের পরিবর্তে এবার থাকছে গেরুয়া রং। বদল এসেছে সাইকেলের গুণমানেও। মঙ্গলবার হাওড়ার ব্যাঁটরার মধুসূদন পাল চৌধুরী হাইস্কুলে আনুষ্ঠানিক ভাবে ‘সারথি’ প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগের সরকারের আমলে নবম শ্রেণিতে ওঠার পর পড়ুয়াদের সাইকেল দেওয়া হত। নতুন ব্যবস্থায় অষ্টম শ্রেণিতেই পড়ুয়াদের হাতে পৌঁছে যাবে ‘সারথি’। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রকল্পের আওতায় রাজ্যের প্রায় ১২.৫৯ লক্ষ পড়ুয়া সাইকেল পাবে। প্রকল্পের সূচনার পর স্কুলপড়ুয়াদের সঙ্গে বেশ কিছুটা সময় কাটান মুখ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে একই টেবিলে বসে মিড ডে মিলও খান তিনি। পড়ুয়াদের সঙ্গে সরাসরি সময় কাটিয়ে জেন জি-র সঙ্গে তাঁর এই মেলামেশা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে।হাওড়ার এক স্কুলে এদিন এই প্রকল্পে সাইকেল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়-সহ অন্যান্য বিশিষ্টরা। সেখানেই প্রাক্তন সরকারকে এই ইস্যুতে আরও একবার বিঁধলেন মুখ্যমন্ত্রী।

তৃণমূল আমলের সবকটি সামাজিক প্রকল্পেই কমবেশি দুর্নীতির অভিযোগ ছিল। সেই দুর্নাম ঘোচাতে গোড়া থেকে তৎপর রাজ্যের নতুন বিজেপি সরকার। আগেকার প্রকল্পের নাম, সুবিধা সবই পালটে দেওয়া হয়েছে। সেই পরিবর্তনের মধ্যে অন্যতম মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা ‘সবুজসাথী’ প্রকল্পের খোলনলচে বদলে ‘সারথি’ করা। মঙ্গলবার তারই সূচনা করলেন মুখ্যমন্ত্রী। হাওড়ার ব্যাঁটরার স্কুল থেকে তিনি বললেন, ‘‘কথা দিয়েছিলাম, নতুন প্রকল্প চালু হবে। শুধু নাম-লোগো পরিবর্তন নয়, গুনমান পরীক্ষার ব্যবস্থা থাকবে। সাইকেলে উপযুক্ত আলো এবং টায়ারের ব্যবস্থা হয়েছে, মান বাড়ানো হয়েছে। স্কুলপড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটা আমরা করেছি।”  আর সেই মঞ্চ থেকেই জানিয়ে দেন, ‘আগামিদিনে স্কুলের পোশাকের কী রং হবে, স্কুলই ঠিক করবে। আমরা শুধু ইউনিফর্মের গুণগত মান বৃদ্ধির কাজ করব।’ 

বিগত সরকারকে খোঁচা দিয়ে শুভেন্দুর বক্তব্য, ‘‘অনেকে প্রশ্ন তুলেছিলেন, বন্ধ প্রকল্প চালু হবে কি না। আমরা চালু করলাম। আগে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মীয়রা এই কাজ করতেন। আমরা সব পালটে দিয়েছি। আগে পাঞ্জাব থেকে যন্ত্রাংশ এনে এখানে সাইকেল তৈরি হতো। এবার থেকে সব এখানেই তৈরি হবে। সাইকেল কারখানার জন্য জমি দেব।”

এই প্রকল্পে একাদশ শ্রেণির পড়ুয়ারা মোবাইল কেনার জন্য পেত ১০ হাজার টাকা। তবে ছাত্রছাত্রীদের হাতে মোবাইলে বেজায় আপত্তি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। মঙ্গলবার হাওড়ার একটি স্কুলে অনুষ্ঠানে গিয়ে তিনি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন, এবার পড়ুয়াদের শিক্ষামূলক ট্যাব দেওয়ার ভাবনাচিন্তা করা হচ্ছে। এতে নেটদুনিয়ার প্রতি আসক্তি তৈরির সুযোগই থাকবে না। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে কুর্নিশ জানিয়েছেন শিক্ষক থেকে অভিভাবকরা।সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি নির্ভরতা বাড়ছে। করোনাকালে পড়াশোনার সঙ্গে সরাসরি জড়িয়ে পড়েছে মোবাইল। লকডাউন থাকায় অনলাইন ক্লাস করায় বহু স্কুল। পড়ুয়াদের কথা মাথায় রেখেই ২০২২ সালে একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প চালু করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার হাওড়ার একটি স্কুলে অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানালেন, পড়ুয়াদের দিনভর মোবাইলে ডুবে থাকা একেবারেই পছন্দ নয় তাঁর। বুঝিয়ে দিলেন ছাত্র-ছাত্রীরা শিক্ষামূলক ট্যাব দেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে।কী এই শিক্ষামূলক ট্যাব? আধুনিক পড়াশোনায় ব্যবহারের উপযোগী করেই তৈরি এই ট্যাব। এর ডিসপ্লে তুলনামূলক বড় হয়। কারণ, স্ক্রিন বড় হলে পড়তে সুবিধা। এই ট্যাবে বিশেষ নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকে। ফলে চাইলেই প্লে স্টোর থেকে গেমিং, সোশাল মিডিয়া অ্যাপ ডাউনলোড করা যায় না। এগুলো কেবল পড়াশোনা সংক্রান্ত অ্যাপ, ই-বুক এবং নির্দিষ্ট শিক্ষামূলক কনটেন্টের জন্য তৈরি ও লক করা থাকে।  কিছু ক্ষেত্রে এই অ্যাপের নিয়ন্ত্রণ থাকে অভিভাবকদের হাতে।

You might also like!