Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

kolkata

1 hour ago

Indian Railways: উৎসবের মরশুমে বিশেষ ট্রেন চালাবে দক্ষিণ-পূর্ব রেল

Announcement of extra trains for the Puja season
Announcement of extra trains for the Puja season

 

কলকাতা, ৯ অক্টোবর : আসন্ন উৎসবের মরসুমে যাত্রীদের অতিরিক্ত ভিড় সামলাতে দক্ষিণ-পূর্ব রেলওয়ে বিভিন্ন রুটে বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। এই ট্রেনগুলির জন্য ১৪ অক্টোবর থেকে এই ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হবে। যাত্রীদের ভ্রমণসূচি অনুযায়ী সময়মতো টিকিট সংরক্ষণ করার আবেদন জানিয়েছে রেল কর্তৃপক্ষ|

রেলওয়ের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল ট্রেন (নং ০৮৫০৭) ১৪ এবং ২৮ অক্টোবর চলবে। এই ট্রেনে দ্বিতীয় এসি, তৃতীয় এসি এবং স্লিপার শ্রেণীতে বুকিং করা যাবে।সাঁতরাগাছি-লোকমান্য তিলক টার্মিনাস (এলটিটি), মুম্বই স্পেশাল ট্রেন (নং ০১১০৮) ১৫ অক্টোবর চালানো হবে। এতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এসি শ্রেণীতে টিকিট বুক করা যাবে।সাঁতরাগাছি-দিঘা স্পেশাল ট্রেন (নং ০২৮৪৭) ১৬ এবং ২০ অক্টোবর চলবে। পাশাপাশি, দিঘা-সাঁতরাগাছি স্পেশাল ট্রেনও (নং ০২৮৪৮) ১৬ এবং ২০ অক্টোবর চলাচল করবে। এই দুটি ট্রেনেই নির্ধারিত তারিখ অনুযায়ী বিভিন্ন শ্রেণীতে আসন থাকবে।দিঘা-মালদা টাউন স্পেশাল ট্রেন (নং ০৩৪৬৬) ১৭, ২৪ এবং ৩১ অক্টোবর চালানো হবে। অন্যদিকে, রাঁচি-আজমের স্পেশাল ট্রেনের (নং ০৯৬২০) পরিষেবা ১৮ এবং ২৫ অক্টোবর পরিষেবা পাওয়া যাবে।সাঁতরাগাছি-তিরুঅনন্তপুরম উত্তর স্পেশাল ট্রেন (নং ০৬০৮২/০৩০৮২) ১৯ এবং ২৬ অক্টোবর চলবে। হাতিয়া-লোকমান্য তিলক টার্মিনাস স্পেশাল ট্রেনও (নং ০৮৬০৯) ১৯ এবং ২৬ অক্টোবর চলাচল করবে। হাতিয়া থেকে চলা এই ট্রেনে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এসির পাশাপাশি স্লিপার শ্রেণীতেও টিকিট বুক করা যাবে।এছাড়াও, সাঁতরাগাছি-আজমের স্পেশাল ট্রেন (নং ০৮৬১১) ২৭ অক্টোবর পরিচালিত হবে। শালিমার-চারলাপল্লী স্পেশাল ট্রেন (নং ০৮০৪৫) এবং সাঁতরাগাছি-নাহারলাগুন স্পেশাল ট্রেন (নং ০৮০৪৭) দুটিই ৩০ অক্টোবর চলবে। রাঁচি-আনন্দ বিহার টার্মিনাস স্পেশাল ট্রেনের (নং ০২৮৭৭) যাত্রা ৩১ অক্টোবর নির্ধারিত হয়েছে। এই সমস্ত ট্রেনে নির্ধারিত শ্রেণী অনুযায়ী সংরক্ষণের সুবিধা পাওয়া যাবে।

You might also like!