Breaking News
 
Buri Maa Bhog: কুপন নিয়ে প্রসাদ, বিকেল ৫টার পর বিনামূল্যে ভোগ! কৃষ্ণনগরের ‘বুড়িমা’ পুজোয় বিশেষ আয়োজন Australia India Relations: বাংলায় কি বিনিয়োগের পথে অস্ট্রেলিয়া? শমীকের সঙ্গে বৈঠক ফিলিপ গ্রিনের, শুরু রাজনৈতিক চর্চা Finance Department Guidelines: সরকারি নীতি নির্ধারণে আর বেসরকারি পরামর্শদাতা নয়! ‘নলেজ পার্টনার’ নিয়োগে নয়া নির্দেশিকা রাজ্যের Bardhaman News: বর্ধমানের নার্সিংহোমে স্বাস্থ্য কমিশনের হানা! পরিকাঠামোয় বেহাল দশা, একাধিক প্রতিষ্ঠানে কড়া নির্দেশ Chairman Tuhin Kanta Pandey | বিনিয়োগকারীদের জন্য বড় খবর! ২৪×৭ ট্রেডিংয়ে এখনই সায় নয়, টোকেনাইজেশনেও অনীহা SEBI-র Kalighat Metro station Fire: কালীঘাট মেট্রো স্টেশনের পাশে ধাবায় আগুন, ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

 

Iran-US war: যুদ্ধ শেষ হলেই ধস নামবে তেলের দামে, পরমাণু অস্ত্র পাবে না ইরান, ডোনাল্ড ট্রাম্প

US President Donald Trump
US President Donald Trump

 

ওয়াশিংটন, ৩ অক্টোবর : মূল্যস্ফীতি ও আন্তর্জাতিক ভূরাজনীতি নিয়ে ডেমোক্র্যাটদের তীব্র আক্রমণ শানিয়ে মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের দাবি, তাঁর প্রশাসনের কার্যকর পদক্ষেপের জেরে আমেরিকার বাজারে দাম নিয়ন্ত্রণে আসছে এবং ইরানের সঙ্গে সংঘাত মেটার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বড়সড় ধস নামবে।

আমেরিকার অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরোধীদের কাঠগড়ায় তুলে ট্রাম্প বলেন, ''সহনশীল দাম—এই শব্দটি ডেমোক্র্যাটদেরই তৈরি করা। এরাই দেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ মূল্যস্ফীতি ঘটিয়ে চরম সমস্যা তৈরি করেছিল। অথচ আমরা ক্ষমতায় এসে লাগাতার জিনিসপত্রের দাম উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছি।"

ইরানের সঙ্গে চলমান সংঘাত প্রসঙ্গে তিনি জানান, এই যুদ্ধ খুব দ্রুত শেষ হতে চলেছে। তেহরানকে একহাত নিয়ে মার্কিন প্রেসিডেন্টের হুঁশিয়ারি, "এই যুদ্ধ যখন শেষ হবে, এক নম্বর বিষয় হলো—ইরান কখনোই কোনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। কারণ ওরা উন্মাদ। এই পদক্ষেপ বহু বছর আগেই অন্য প্রেসিডেন্টদের বা অন্য দেশের করে ফেলা উচিত ছিল।"

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…