Breaking News
 
Suvendu Adhikari: ‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর Government Hospitals Employees Bonus: পুজোর আগে সরকারি হাসপাতালের কর্মীদের জন্য সুখবর, ৮.৩৩% বোনাসের নির্দেশ স্বাস্থ্যদপ্তরের Mumbai Protest Row: জ্ঞানেশ ইস্যুতে বিক্ষোভের জের! দীপকে-সহ ৪০০ জনের বিরুদ্ধে এফআইআর, পুলিশকে কেন ‘ধন্যবাদ’ ককরোচ নেতার? Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি

 

Country

34 minutes ago

Kerala Orders Probe: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভিজিল্যান্স তদন্তের নির্দেশ কেরলের স্বরাষ্ট্রমন্ত্রীর

Chief Election Commissioner Gyanesh Kumar
Chief Election Commissioner Gyanesh Kumar

 

তিরুবনন্তপুরম, ৪ অক্টোবর : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ২০০৬ সালের একটি পুরনো মামলায় ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দিলেন কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেন্নিথলা। ওই সময় তিনি রাজ্যে পূর্ত দফতরের সচিব পদে কর্মরত ছিলেন। সূত্র মারফত জানা গেছে, ২০০৬ সালে ‘কেরল স্টেট ট্রান্সপোর্ট প্রজেক্ট’-এর সড়ক নির্মাণে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই সঙ্গে ওই প্রকল্পের সঙ্গে যুক্ত এক মালয়েশীয় ইঞ্জিনিয়ারের রহস্যজনক মৃত্যুর ঘটনাও প্রকাশ্যে আসে। তৎকালীন পিডব্লিউডি সচিব হিসেবে জ্ঞানেশ কুমারের ভূমিকা খতিয়ে দেখতেই এই ভিজিল্যান্স তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

দেশজুড়ে ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ নিয়ে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি যখন মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে আন্দোলনে নেমেছে, ঠিক সেই আবহেই এই তদন্তের নির্দেশ এলো। উল্লেখ্য, জ্ঞানেশ কুমার কেরলম ক্যাডারের একজন আইএএস অফিসার। আগে তিনি কেরলম সরকারের একাধিক গুরুত্বপূর্ণ দফতরের শীর্ষ দায়িত্ব সামলেছেন।

You might also like!