Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Fireworks Explosion | খেলার মাঠের উপর দিয়ে উড়ছে সেনা কপ্টার, হঠাৎ আকাশে আতশবাজির বিস্ফোরণ! ছড়াল আতঙ্ক

Blackhawk-fireworkS
Blackhawk-fireworkS

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফুটবল ম্যাচ শুরুর আগে আতশবাজির প্রদর্শনী ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ল আতঙ্ক। আমেরিকার সিয়াটলের একটি ফুটবল স্টেডিয়ামে খেলা শুরুর আগে আতশবাজি ফাটানোর সময় বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি হয়। স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল মার্কিন সেনাবাহিনীর একাধিক ব্ল্যাক হক হেলিকপ্টার। সেই সময় একটি হেলিকপ্টারের অত্যন্ত কাছেই বিস্ফোরিত হয় আতশবাজি। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে জানা যাচ্ছে। আচমকা এই ঘটনায় দর্শকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গোটা ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। হেলিকপ্টারের এত কাছাকাছি কীভাবে আতশবাজি ফাটল, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ( যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি দূরন্ত বার্তা।)

সোমবার রাতে আমেরিকার সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) ‘মানডে নাইট ফুটবল’-এর ম্যাচে মুখোমুখি হয়েছিল সিয়াটল সিহকস ও শিকাগো বেয়ার্স। খেলা শুরুর আগে জাতীয় সঙ্গীত পরিবেশনের সময় আয়োজন করা হয়েছিল মার্কিন সেনাবাহিনীর চারটি ব্ল্যাক হক হেলিকপ্টারের বিশেষ ‘ফ্লাইওভার’ প্রদর্শনীর। একে একে স্টেডিয়ামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল হেলিকপ্টারগুলি। প্রথম তিনটি হেলিকপ্টার স্টেডিয়াম পেরিয়ে যাওয়ার পরও আকাশে ছিল চতুর্থটি। ঠিক সেই সময় স্টেডিয়ামের একটি উঁচু অংশ থেকে আতশবাজি ছোড়া শুরু হয়। মুহূর্তের মধ্যে হেলিকপ্টারটির অত্যন্ত কাছেই একের পর এক আতশবাজি বিস্ফোরিত হতে দেখা যায়। ফলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। তবে আতশবাজির বিস্ফোরণ এড়িয়ে হেলিকপ্টারটি নিরাপদেই উড়ে চলে যায় বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। 

সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, স্টেডিয়ামের উপর দিয়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির একেবারে সামনে আতশবাজি বিস্ফোরিত হচ্ছে। এই অনাকাঙ্ক্ষিত বিস্ফোরণে দর্শকেরা আতঙ্কিত হয়ে পড়েন। স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৭০ হাজার দর্শকের মধ্যে অনেককেই বিস্ময় এবং উদ্বেগের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে শোনা যায়। তবে সৌভাগ্যবশত কয়েক ইঞ্চির জন্য বেঁচে যায় হেলিকপ্টারটি। এর পর সেটি অন্য তিনটি হেলিকপ্টারের সঙ্গে স্টেডিয়াম চত্বর ছেড়ে বেরিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ওই ঘটনায় হেলিকপ্টারটির ক্ষতিগ্রস্ত হওয়ার কোনও খবর পাওয়া যায়নি।

ভাইরাল ভিডিয়োটি এক্স হ্যান্ডলে শেয়ার করা হয়েছে ‘আরটিভিস্যুয়াল’ নামের অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘কার দোষ জানি না। তবে আরও বেশি সাবধান হওয়া উচিত ছিল। বড় দুর্ঘটনা থেকে জোর রক্ষা পাওয়া গিয়েছে।’’

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…