Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

CJP protest:‘ককরোচ’ মিছিলে মোদি-বিরোধী স্লোগান! প্রকাশ রাজের নেতৃত্বে কোচিতে প্রতিবাদ

CJP protest
CJP protest

 

নয়াদিল্লি :সম্প্রতি একাধিকবার গ্রেপ্তার হয়েছেন ককরোচ নেতারা। অভিজিৎ দীপকেকে তাঁর বাড়ি থেকে তুলে আনা হয়েছে। তবে তাতেও যে তাঁকে দমানো যাবে না, সেটা কোচির মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন সিজেপির প্রতিষ্ঠাতা। শনিবার কোচির মেরিন ড্রাইভে মিছিল করে নির্বাচন কমিশনের পাশাপাশি মোদি সরকারকেও বিঁধলেন দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি উঠল মিছিল থেকে।

তিনি বললেন, “এই তেরঙ্গা তোলার জন্য আমাকে জেলে পাঠানো হয়েছিল। আমার দুই ভাই সৌরভ ও আশুকেও একই কারণে জেলে যেতে হয়েছে। শেষবার ব্রিটিশ শাসনে ভারতে এমন আচরণ হয়েছিল। তারপর আর কবে হয়েছে? সেটাই প্রশ্ন।” প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি একপ্রকার ঘোষণা করে দিলেন, এরপর তিনি বিক্ষোভ কর্মসূচি নিয়ে দেশের সব প্রান্তে যাবেন। দিল্লি, মহারাষ্ট্র, কেরল কিংবা তামিলনাড়ু, যদি গ্রেপ্তার করা হয় তাহলে ফের তেরঙ্গা তুলবেন।

এদিন কোচিতে তেরঙ্গা হাতে মিছিল করেন ককরোচ পার্টির বহু সমর্থক। মিছিলের পুরোভাগে ছিলেন অভিনেতা প্রকাশ রাজ। সিজেপির এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল ‘যন্তর মন্তর অ্যাট কোচি’। ডিওয়াইএফআই এই কর্মসূচিকে সমর্থন করে। ফলে ভিড় ভালো চোখে পড়ে। তবে সিজেপির ওই মিছিল থেকেই ‘আজাদি’ স্লোগান ওঠে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…