CIK Raids Kashmir Valley: নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কার্যকলাপ রুখতে কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীরের তল্লাশি

Counter-Intelligence Raids  Kashmir Valley
Counter-Intelligence Raids Kashmir Valley

 

শ্রীনগর, ৬ নভেম্বর : শুক্রবার উপত্যকার অন্তত ছয়টি স্থানে তল্লাশি অভিযান চালায় জম্মু ও কাশ্মীর পুলিশের কাউন্টার ইন্টেলিজেন্স কাশ্মীর শাখা (সিআইকে)। মূলত তরুণদের সন্ত্রাসবাদী সংগঠনে নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিন এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক জানান, সিআইকে-র একাধিক দল স্থানীয় পুলিশ ও রাজস্ব আধিকারিকদের সঙ্গে নিয়ে এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের উপস্থিতিতে দক্ষিণ কাশ্মীরের বদগাম, শ্রীনগর, বিজবেহারা এবং অনন্তনাগের মত্তন এলাকার বেশ কিছু বাড়িতে তল্লাশি চালায়। এর পাশাপাশি পুলওয়ামা জেলার একটি গ্রামেও অভিযান চালানো হয়। সমাজ মাধ্যমকে কাজে লাগিয়ে একটি সক্রিয় চক্র কাশ্মীরের তরুণদের নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলিতে যোগ দিতে প্ররোচিত করছে।

পাকিস্তানে অবস্থানরত কিছু নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা সহ অন্যান্য সংগঠনের সঙ্গে হাত মিলিয়ে সমাজ মাধ্যমকে হাতিয়ার করেছে। তারা কাশ্মীরি যুবকদের বিভ্রান্ত করে ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতার বিরুদ্ধে উসকে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তল্লাশি অভিযানে কিছু বাজেয়াপ্ত হয়েছে কি না বা কাউকেও গ্রেফতার করা হয়েছে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য মেলেনি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…