
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উত্তরাখণ্ডে ফের বড়সড় দুর্ঘটনা। জোশীমঠের কাছে মাঝ আকাশেই ভেঙে পড়ল যাত্রীবাহী একটি কপ্টার। জানা গিয়েছে, বদ্রীনাথ থেকে পাঁচ যাত্রীকে নিয়ে উড়েছিল কপ্টারটি। শুক্রবার দুপুরে চামোলি জেলার কাছে সেটি ভেঙে পড়ে বলে খবর মেলে। দুর্ঘটনার পর কপ্টারে থাকা পাঁচজনেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তবে হতাহতের বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
জানা গিয়েছে, শুক্রবার দুপুর ১ টা ১৪ মিনিট নাগাদ দেরাদুনের সাহাসত্রাধারা থেকে জোশীমঠের উদ্দেশে রওনা দেয় বিমানটি। জোশীমঠ উপত্যকার ওপর দিয়ে ওড়ার সময় হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কপ্টারের ট্র্যাকিং ব্যবস্থাও সিগন্যাল পাঠানো বন্ধ করে দেয়। এরপরই ওই এলাকায় কপ্টার ভেঙে পড়ার খবর পাওয়া যায়, এরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। ওই কপ্টারের পাইলট ছিলেন ক্যাপ্টেন হিমাংশু। পাঁচ যাত্রীর পরিচয় পাওয়া গিয়েছে ইতিমধ্যেই। ভারতীয় সেনাবাহিনী, চামোলি জেলা প্রশাসন এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর যৌথ উদ্যোগে তল্লাশি ও উদ্ধারকাজ শুরু হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেড-এর সব ক’টি উড়ান আপাতত বন্ধ রাখা হয়েছে।
এক্স হ্যান্ডেলের একটি পোস্টে তিনি লেখেন, ‘জোশীমঠের চায়ী গ্রামের কাছে হেলিকপ্টার দুর্ঘটনার দুর্ভাগ্যজনক খবর পেয়েছি। জেলা প্রশাসন, দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এবং এসডিআরএফ যৌথভাবে উদ্ধারকাজ চালাচ্ছে। ধামি জানান, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে। গুরুতর আহত যাত্রীদের চিকিৎসার জন্য দ্রুত আকাশপথে উন্নত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী।
चाई गांव, जोशीमठ के निकट हेलीकॉप्टर क्रैश होने की दुर्भाग्यपूर्ण सूचना प्राप्त हुई है। जिला प्रशासन, आपदा प्रबंधन विभाग, एसडीआरएफ द्वारा संयुक्त रूप से रेस्क्यू ऑपरेशन चलाया जा रहा है। स्वयं भी पूरे घटनाक्रम की निरंतर निगरानी कर रहा हूं। गंभीर रूप से घायलों को तत्काल एयरलिफ्ट कर बेहतर उपचार हेतु हायर सेंटर पहुंचाने के निर्देश दिए हैं। ईश्वर से यात्रियों के सकुशल होने की कामना करता हूं।
— Pushkar Singh Dhami (@pushkardhami) October 30, 2026
