CM Suvendu Adhikari | সিএএ নিয়ে বিভ্রান্তি কাটবে? মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম ঠাকুরবাড়ি সফরে শুভেন্দু, আশায় মতুয়ারা

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

আগামী ১ নভেম্বর ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিন থেকেই শুরু হচ্ছে দ্বিতীয় বর্ষের আন্তর্জাতিক মতুয়া গোঁসাই সম্মেলন। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রীর। রাজ্যে পালাবদলের পর মুখ্যমন্ত্রী হিসেবে এই প্রথম ঠাকুরবাড়িতে যাচ্ছেন শুভেন্দু।  সাংবাদিক বৈঠকে এ কথা জানান অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের মাতৃসেনার সভানেত্রী সোমা ঠাকুর।

ছাব্বিশের নির্বাচনে মতুয়াদের উন্নয়নের স্বার্থে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। তার কিছু পূর্ণ হয়েছে। মতুয়াদের যে সমস্যা তার অন্যতম নাগরিকত্ব। তথা সিএএতে আবেদন। ইতিমধ্যেই কেন্দ্র সরকার সিএএ আবেদন যাচাইয়ের দায়ভার দিয়ে দিয়েছে জেলাশাসকদের হাতে। এতে দ্রুত আবেদনের নিষ্পত্তি হবে বলে মনে করা হচ্ছে। এর আগে পুজোর উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে জানিয়েছিলেন, “সিএএ সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।”এ দিকে অনেকের নাম এসআইআর প্রক্রিয়ায় বাদ গিয়েছে। অনেকের নাম ঝুলে রয়েছে ট্রাইব্যুনালে। তাঁদের প্রতি কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেদিকে তাকিয়ে মতুয়া সমাজ। শুধু সিএএ বা এসআইআর নয়। বাংলাদেশ সীমান্তবর্তী এই এলাকায় উন্নয়নও সরকারের নজরে রয়েছে। সে দিন ঠাকুরবাড়িতে মতুয়াদের কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে সকলে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…