Breaking News
 
Dr. Sharadwat Mukherjee: চিকিৎসকদের পুজোর ছুটি নিয়ে ক্ষোভ, ‘লজ্জাজনক’ মন্তব্য মন্ত্রী শারদ্বতের! স্বাস্থ্যভবনে বৈঠক TMC leader Majid Ansari: মাজিদ আনসারির গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক সংঘাত! থানায় কুণাল, বাইরে বিজেপির স্লোগান Chorbagan Sarbojanin Stampede: চোরবাগান বিপর্যয়ের তদন্তে মণ্ডপ অপরিবর্তিত রাখার নির্দেশ, শনিবারই নিরঞ্জন প্রতিমার Pakistan Terror Group Threat: পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু-যোগী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর, শুরু চর্চা DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল CM Suvendu Adhikari: প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার! লোধা-শবর গ্রামে দাঁড়িয়ে বিশেষ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর

 

Chorbagan Sarbojanin tragedy: ২৪টি এসি চালিয়েও মেলেনি স্বস্তি! চোরবাগান বিপর্যয়ের নেপথ্যে কী, ফরেনসিক রিপোর্টে বড় তথ্য

Chorbagan Sarbojanin Durga Puja
Chorbagan Sarbojanin Durga Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মণ্ডপে লাগানো হয়েছিল ১৩৪ টনের মোট ২৪টি এসি, তবুও ভিড়ের মধ্যে স্বস্তি মিলছিল না দর্শনার্থীদের। ঠাসাঠাসি ভিড়ে মুহূর্তের মধ্যেই তৈরি হয়েছিল দমবন্ধ করা পরিস্থিতি। চোরবাগান সর্বজনীনের মর্মান্তিক বিপর্যয় নিয়ে ফরেনসিক রিপোর্টে উঠে এসেছে এমনই একাধিক চাঞ্চল্যকর তথ্য। 

ফরেনসিক বিশেষজ্ঞদের দাবি, মণ্ডপ ফাঁকা থাকলে বা ভিড় নিয়ন্ত্রণে থাকলে ১৩৪ টনের এসি যথেষ্ট। তবে বিপুল পরিমাণ ভিড় হওয়ায় এসি এবং ভেন্টিলেশন ব্যবস্থা পর্যাপ্ত ছিল না। তার ফলে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। মণ্ডপ থেকে একসঙ্গে বহু দর্শনার্থী তাড়াহুড়ো করে বেরনোর চেষ্টা করেন। তার ফলে পদপিষ্টের মতো বড়সড় বিপর্যয় হয়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেও শ্বাসরোধ হয়ে মৃত্যুর তথ্য সামনে এসেছে। তার ফলে স্বাভাবিকভাবেই মণ্ডপের ভেন্টিলেশন সিস্টেম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। 

বলে রাখা ভালো, প্রথম সপ্তমীতে অর্থাৎ গত ১৭ অক্টোবর, শনিবার চোরবাগানে ঘটে গিয়েছে ভয়ংকর দুর্ঘটনা। ঠাকুর দেখতে গিয়ে প্রবল ভিড়ে পদপিষ্ঠ হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। জখম হন কমপক্ষে ২৫ জন। দুর্ঘটনার রাতেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন হাই কোর্টের কোনও বিচারপতিকে মাথায় বসিয়ে তদন্তকারী দল তৈরি করা হবে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল হাই কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লেখেন। সেক্ষেত্রে অবসরপ্রাপ্ত কোনও বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। সেই নির্দেশ মেনে বিশেষ তদন্তকারী দল অর্থাৎ সিট গঠন করেছে রাজ্য সরকার। অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। এই দলে আছেন বিপর্যয় মোকাবিলা ও নাগরিক সুরক্ষা দপ্তরের সচিব, স্পেশাল টাস্ক ফোর্সের ডিজি, আইজি। এছাড়া জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য, স্বরাষ্ট্র দপ্তরের এক প্রতিনিধি এবং রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…