PM Modi: নবরাত্রির ষষ্ঠীতে মা কাত্যায়নীর চরণে প্রণাম জানালেন প্রধানমন্ত্রী

PM Modi Offers Prayers to Maa Katyayani
PM Modi Offers Prayers to Maa Katyayani

 

নয়াদিল্লি, ১৬ অক্টোবর : নবরাত্রির পবিত্র ষষ্ঠী তিথি উপলক্ষে মা কাত্যায়নীর চরণে প্রণাম নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেবীর আশীর্বাদে সকলের জীবন অপরিসীম শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠুক বলে কামনা করেছেন তিনি। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজমাধ্যম এক্স-এ একটি বার্তায় মা কাত্যায়নীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে প্রার্থনা জানান। বার্তায় তিনি লেখেন, “নবরাত্রির পবিত্র ষষ্ঠী তিথিতে মা কাত্যায়নীর আশীর্বাদে সকলের জীবন অপরিসীম শক্তি, সাহস ও ইতিবাচক উদ্দীপনায় পরিপূর্ণ হয়ে উঠুক।”

শেয়ার করুন:

You might also like!