Delhi Schools Bomb Threat: দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল, ছড়ালো চাঞ্চল্য

Delhi schools receive bomb threat on email
Delhi schools receive bomb threat on email

 

নয়াদিল্লি, ১৫ অক্টোবর : রাজধানী দিল্লির একাধিক স্কুলে ইমেলের মাধ্যমে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকি বার্তা পাওয়ার পরই স্কুল চত্বরগুলিতে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হুমকি ইমেলের খবর পাওয়ার পরই তড়িঘড়ি সংশ্লিষ্ট স্কুলগুলিতে পুলিশের বিশেষ দল পাঠানো হয়েছে। পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সুরক্ষা নিশ্চিত করতে প্রতিটি জায়গায় জোরকদমে তল্লাশি চালানো হচ্ছে।

পুলিশ সূত্রে জানানো হয়েছে, সংশ্লিষ্ট স্কুলগুলিতে ইতিমধ্যেই বিশেষ পুলিশ দল মোতায়েন করা হয়েছে। হুমকিটি ভুয়ো নাকি এর পেছনে কোনও বাস্তব বিপদ রয়েছে, তা খতিয়ে দেখতে ডগ স্কোয়াড ও বোম্ব স্কোয়াডের সাহায্যে পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হচ্ছে। ঠিক কতগুলি স্কুলে এই ধরনের ইমেল পাঠানো হয়েছে এবং কোথা থেকে এই হুমকি বার্তা এসেছে, তা শনাক্ত করার চেষ্টা চলছে। গোটা পরিস্থিতির ওপর কড়া নজরদারি রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন:

You might also like!