
নয়াদিল্লি, ১৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পোপ চতুর্দশ লিও-র সফল অস্ত্রোপচারের খবরে আনন্দ প্রকাশ করেছেন এবং তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী বলেন, তাঁর দ্রুত ও সম্পূর্ণ আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার সমাজ মাধ্যম এক্স-এ নিজের বার্তায় জানান, পোপ লিও চতুর্দশের গত রাতের অস্ত্রোপচার সফল হয়েছে জেনে তিনি আনন্দিত। তিনি পোপের দ্রুত সম্পূর্ণ সুস্থতা ও দীর্ঘস্থায়ী সুস্বাস্থ্যের জন্য শুভকামনা জানান।
উল্লেখ্য, পোপ চতুর্দশ লিও-র আসল নাম রবার্ট ফ্রান্সিস প্রিভস্ট। ১৯৫৫ সালের ১৪ সেপ্টেম্বর আমেরিকার শিকাগোয় তাঁর জন্ম। তিনি ভিলানোভা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে দর্শনশাস্ত্র, ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। ১৯৮২ সালের ১৯ জুন তাঁকে যাজক হিসেবে নিযুক্ত করা হয়। তিনি রোমান ক্যাথলিক চার্চের ২৬৭-তম পোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী প্রথম পোপ।
Happy to learn that His Holiness Pope Leo XIV’s surgery last night was successful. Wishing him a full and speedy recovery as well as continued good health. @Pontifex
— Narendra Modi (@narendramodi) October 14, 2026
