
নয়াদিল্লি, ১৪ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের কর্মজীবন পূর্ণ হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়ে সর্বসম্মতভাবে প্রস্তাব পাশ করল দিল্লি সরকারের মন্ত্রিসভা। বুধবার দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা জানিয়েছেন, জনসেবা ও দেশের উন্নয়নের লক্ষ্যে মোদীর দীর্ঘদিনের কাজের প্রশংসা করেছে মন্ত্রিসভা। দিল্লির উন্নয়নেও প্রধানমন্ত্রী বরাবর গুরুত্ব দিয়েছেন বলে মন্তব্য করেন তিনি।
রেখা গুপ্তা বলেন, মঙ্গলবার দিল্লি সরকারের মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে এই প্রস্তাব পাশ হয়। দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত করা, উন্নয়নের গতি বাড়ানো এবং বিভিন্ন রাজ্যের অগ্রগতির জন্য প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করেছেন বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।
মুখ্যমন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী সব সময় দিল্লিকে গুরুত্ব দিয়েছেন এবং শহরের উন্নয়নে ধারাবাহিকভাবে সহযোগিতা করেছেন। দিল্লির আড়াই কোটি মানুষের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রীকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। মন্ত্রিসভার এই প্রস্তাবের মাধ্যমে মোদীর দীর্ঘ কর্মজীবন এবং জনসেবা ও জাতীয় উন্নয়নের ক্ষেত্রে তাঁর ভূমিকার প্রতি সম্মান জানানো হয়েছে বলে জানান দিল্লির মুখমন্ত্রী রেখা গুপ্তা।
