Fresh Snowfall in J&K: ভাদেরওয়াতে মরশুমের প্রথম তুষারপাত, পারদ পতনে বাড়ছে শীত

Fresh Snowfall in Kashmir’s Higher Reaches
Fresh Snowfall in Kashmir’s Higher Reaches

 

ভাদেরওয়া, ১৫ অক্টোবর : জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার ভাদেরওয়াহে মরশুমের প্রথম তুষারপাত শুরু হয়েছে। এর ফলে বিস্তীর্ণ কৈলাশ পর্বতমালা এবং বিখ্যাত আশাপতি হিমবাহ পুরু সাদা বরফের চাদরে ঢেকে গেছে। বৃহস্পতিবার উঁচু পার্বত্য অঞ্চলে এই তুষারপাতের সঙ্গে সঙ্গেই চেনাব উপত্যকার আবহাওয়ায় এক আমূল পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। উপত্যকার উচ্চাঞ্চলগুলিতে এক ধাক্কায় তাপমাত্রার পারদ অনেকটাই নেমে গিয়েছে। সমতলেও শুরু হয়েছে শিরশিরে হাওয়ার প্রভাব।

স্থানীয় আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, এই আগাম তুষারপাত চেনাব উপত্যকার পাহাড়ি এলাকায় দীর্ঘ শীতকালীন মরশুমের সূচনা করল। একই সঙ্গে আশাপতি হিমবাহ ও কৈলাশ পর্বতের এই নতুন রূপ পর্যটক এবং স্থানীয়দের মধ্যে দারুণ উচ্ছ্বাসের সঞ্চার করেছে।

শেয়ার করুন:

You might also like!