Sandeshkhali news: সুকুমার মাহাতর গাড়ির ধাক্কায় ২ জনের মৃত্যু, সন্দেশখালিতে উত্তেজনা ঘিরে তুমুল শোরগোল

Former Trinamool MLA's car in the pond.
Former Trinamool MLA's car in the pond.

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:চতুর্থীর দিন মর্মান্তিক দুর্ঘটনা সন্দেশখালিতে। ন্যাজাটের চরবেড়িয়া-বয়ারমারী এলাকায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতর গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে দুই টোটোযাত্রীর। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। স্থানীয় সূত্রে খবর, ঘটনার সময় গাড়িতে ছিলেন না সুকুমার মাহাত। দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুই ব্যক্তির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা ছড়ায়। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।

প্রাক্তন বিধায়কের দাবি, দুটো টোটোর রেষারেষি চলছিল রাস্তা। নিয়ন্ত্রণ হারিয়ে একটি টোটোয় ধাক্কা লাগে গাড়ির। টোটোটি ছিটকে যেতেই সুকমারের গাড়িটি সোজা গিয়ে পড়ে পুকুরে। ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। খবর যায় পুলিশে। দ্রুত পুলিশ ঘটনাস্থলে এসে জখমদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিধায়কের গাড়ি পুকুরে পড়তেই স্থানীয়রাও ঝাঁপিয়ে পড়ে উদ্ধারকাজে। গোটা এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার সময় বিধায়ক সেখানে না থাকলেও দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই খবর যায় বিধায়কের কাছে। তিনি বলেন, “দুটো টোটোর রেষারেষি চলছিল শুনলাম। গাড়ির কত গতি ছিল জানি না। শুনলাম দু’জন মারা গিয়েছেন। আহতও হয়েছেন ২ জন। আমি তাঁদের পরিবারের পাশে আছি।”

২০২১ সালে সন্দেশখালিতে রাজনৈতিক পালাবদলের ঝড় এসেছিল সুকুমার মাহাতর হাত ধরে। এক লাখেরও বেশি ভোটে জয় নিয়ে সন্দেশখালিতে তৃণমূলের পাল্লা ভারী করেছিল এই সুকুমার মাহাত। ২০২৪ সালে শেখ শাহজাহানের বিরুদ্ধে তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছিল, শাহজাহানের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল তাঁর। তারপর সব ধামাচাপা-ই ছিল, ছাব্বিশের ভোটে সুকুমার মাহাতকে টিকিট দেয়নি তৃণমূলে। পালাবদলের বঙ্গে এবার ভয়ঙ্কর দুর্ঘটনায় উঠে এল সন্দেশখালির সেই প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতর নাম।

শেয়ার করুন:

You might also like!