Breaking News

 

West Bengal

49 minutes ago

CM Suvendu Adhikari | মতুয়াগড়ে সিএএ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রীর, পুজোর মঞ্চে নকশাল ও ‘আরশোলা’ প্রসঙ্গেও কটাক্ষ

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক : মতুয়া সম্প্রদায়ের নাগরিকত্বের প্রশ্নে ফের সামনে এল সিএএ প্রসঙ্গ। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার কথা জানিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ভোটের প্রচারে বনগাঁ ও নদিয়ার মতুয়া অধ্যুষিত এলাকায় গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও নাগরিকত্বের আশ্বাস দিয়েছিলেন। ইতিমধ্যেই অনেকে সিএএ-র অধীনে নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন বলে জানা গিয়েছে। এবার পুজো উদ্বোধনের মঞ্চ থেকে মতুয়াগড়ে সেই প্রসঙ্গেই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সিএএ-র শংসাপত্র পেতে কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। পাশাপাশি, ‘আরশোলা’ ও ‘ছারপোকা’ বলে উল্লেখ করে কয়েকটি গোষ্ঠীর বিষয়ে সতর্ক থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা।

বনগাঁয় তৃণমূল আমল থেকেই বিজেপির ভোটব্যাঙ্ক রয়েছে। এবারও মতুয়াগড়ের বিপুল ভোট বিজেপির দিকেই গিয়েছে। মতুয়াদের সিএএ সার্টিফিকেট দেওয়া হচ্ছে। এদেশের নাগরিকত্ব পাচ্ছেন বাংলাদেশ থেকে আসা শরণার্থীরা। এদিন বনগাঁয় পুজো উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঞ্চ থেকেই বড় বার্তা দিলেন তিনি। এদিন শুভেন্দু জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এখন রাজ্যকে এই সার্টিফিকেট দেওয়ার সবুজ সংকেত দিয়েছে। রাজ্য সরকার এখন এই সিএএ সার্টিফিকেট দিচ্ছে। মুখ্যমন্ত্রীর আশ্বাস, “সিএএ সার্টিফিকেট দেওয়া, নাম তোলায় কোনও সমস্যা হবে না।” অর্থাৎ, নাগরিকত্ব পাওয়ার গতি এবার আরও বাড়বে। দেবীপক্ষে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।

দিল্লিতে জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে আন্দোলন করছে ‘আরশোলা’রা। সিপিএমও সেই আন্দোলনের মাধ্যমে জমি তৈরির চেষ্টা করছে। রাজ্যেও জ্ঞানেশ কুমার বিরোধী স্লোগান দেখা যাচ্ছে। এদিন সেই নিয়েও বড় বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সাধারণ মানুষের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘ছারপোকা’, ‘আরশোলা’রা ভারতকে দুর্বল করার চেষ্টা করছে। ‘নকশাল’, ‘ছারপোকা’, ‘আরশোলা’দের থেকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন। বনগাঁ এলাকায় ৭২ হাজার মহিলা অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা করে পাচ্ছেন। আরও কোনও যোগ্য আবেদনকারী থাকলে আবেদন করা যেতে পারে। সেই আবেদন খতিয়ে আগামী দিনে এই টাকা পাওয়া যাবে। এমনই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ভারত-বাংলাদেশের এই সীমান্ত এলাকার উন্নয়ন নিয়েও বার্তা দিয়েছেন তিনি। বনগাঁয় শিল্প আসুক, সেই বার্তাও দিয়েছেন তিনি।

You might also like!