Breaking News
 
President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার SSC Case: ২৬ হাজার নিয়োগে ফের আইনি জট, এসএসসি-র নয়া বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে মামলা Delhi Braces For CJP Protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ, ২৬ হাজার পুলিশ-আধাসেনায় ঘেরা দিল্লি, বাতিল রাজধানী এক্সপ্রেস CM Suvendu Adhikari: ‘দিমাগি নকশাল’দের বিরুদ্ধে সরব শুভেন্দু, বিকাশের পোস্ট ঘিরে সনাতন বিতর্কে নতুন উত্তাপ Mamata Banerjee: দিল্লি রওনার আগে ‘ছাপ্পা ভোট’ ইস্যুতে বিস্ফোরক মমতা, তোপ বিজেপি ও নির্বাচন কমিশনকে

 

West Bengal

1 hour ago

Bengal Weather Forecast: শুক্রবার দুই বঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা

Light rain of both Bengals
Light rain of both Bengals

 

কলকাতা, ৯ অক্টোবর : দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা-সহ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর মধ্যে হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া এবং বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। শুক্রবার নদিয়া, উত্তর ২৪ পরগনা এবং বাংলাদেশ লাগোয়া এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। অন্যত্র বৃষ্টি হবে বিচ্ছিন্নভাবে। শনিবার দক্ষিণবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া ফেরার সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি আরও কমতে পারে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। একাধিক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি-সহ উপরের জেলাগুলিতে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকবে। তবে শনিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমার সম্ভাবনা। রবিবার ও সোমবার বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

You might also like!