Game

1 day ago

India vs Brazil: ভারত-ব্রাজিল প্রীতি ম্যাচে ম্যাচ বল বহন করবেন আইএম বিজয়ন ও হোসে বারেটো

India-Brazil friendly match
India-Brazil friendly match

 

কলকাতা, ১ অক্টোবর  : আগামী ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের ফিফা বিশ্বকাপ চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে কিংবদন্তি আইএম বিজয়ন ও হোসে বারেটো শুভেচ্ছা দূত হিসেবে দায়িত্ব পালন করবেন এবং খেলা শুরুর আগে আনুষ্ঠানিক ম্যাচ বলটি মাঠে নিয়ে আসবেন। যুব ভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের আগের অনুষ্ঠানে এই দুজন অংশ নেবেন, যেখানে দুই দেশের মধ্যে প্রথম সিনিয়র পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে ভারত ব্রাজিলের মুখোমুখি হবে।

বিজয়ন,ভারতীয় ফুটবলের এক কিংবদন্তি ফুটবলার। ভারতীয় ফুটবলে যার অবদান অনেক। তিনি কেরালার প্রথম ফুটবল খেলোয়াড় হিসেবে অর্জুন পুরস্কার লাভ করেন এবং ১৯৯৩, ১৯৯৭ ও ১৯৯৯ সালে বর্ষসেরা ফুটবলার হিসেবে সম্মানিত হন। তিনি নেহেরু কাপ, প্রি-অলিম্পিক, প্রি-ওয়ার্ল্ড কাপ, সাফ কাপ এবং সাফ গেমসের মতো বেশ কয়েকটি টুর্নামেন্টে জাতীয় দলকে নেতৃত্বও দিয়েছেন। আর বিখ্যাত স্ট্রাইকার বারেটো ১৯৯৯ সালে ব্রাজিল থেকে কলকাতায় এসে তাঁর নৈপুণ্য দিয়ে ভারতীয় ভক্তদের মুগ্ধ করেছেন। মোহনবাগানের মেরুন-সবুজ জার্সি পরেই তিনি সবচেয়ে বেশি সাফল্য পেয়েছিলেন।

You might also like!