Breaking News

 

West Bengal

2 hours ago

Bengal Weather Forecast: বিদায় বর্ষার; তবুও পিছু ছাড়ছে না বৃষ্টি, পুজোয়ও ভ্রুকুটি

Bengal Weather Forecast
Bengal Weather Forecast

 

কলকাতা, ১৩ অক্টোবর : বিদায় নিয়েছে বর্ষা, তবু পিছু ছাড়ছে না বৃষ্টি! আগামী কয়েক দিন কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে উৎসবের মরশুমে এখনই পুরোপুরি শুষ্ক আবহাওয়ার দেখা মিলছে না।

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আগামী ২৪ ঘণ্টা আবহাওয়া মূলত শুষ্ক ও পরিষ্কার থাকলেও মঙ্গলবার থেকেই বদলাতে শুরু করবে পরিস্থিতি। ১৪ অক্টোবর কলকাতা, হাওড়া, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ১৫ ও ১৬ তারিখ উপকূল সংলগ্ন জেলাগুলির পাশাপাশি কলকাতাতেও হালকা বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির ধারা বজায় থাকতে পারে ১৭ ও ১৮ অক্টোবরও।

অন্যদিকে, উত্তরবঙ্গে ১৫ অক্টোবর পর্যন্ত আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে ১৬ অক্টোবর থেকে সেখানেও আবহাওয়ার রূপবদল ঘটবে। ১৬, ১৭ ও ১৮ অক্টোবর দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি—এই চার জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে।

You might also like!