Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

Entertainment

10 hours ago

Sanjay Dutt: সঞ্জয়ের ‘শান্তি’ মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে, ‘ভুল বোঝানো হচ্ছে’, মুখ খুললেন অভিনেতা

Sanjay Dutt
Sanjay Dutt

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে সঞ্জয় দত্তের মন্তব্য, “ভারতে আর শান্তি খুঁজে পাই না”, ঘিরে সমাজমাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিনেতার এই বক্তব্য প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় নানা প্রতিক্রিয়া দেখা যায়। তাঁর মন্তব্যের অর্থ ও প্রেক্ষাপট নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি অনেকে প্রকাশ করেন অসন্তোষও। বিতর্কের আবহে এবার নিজের সেই মন্তব্যের ব্যাখ্যা দিলেন সঞ্জয় দত্ত। 

সাক্ষাৎকারে তাঁকে বলা হয়, এক দিনের জন্য তিনি প্রধানমন্ত্রী হলে দেশবাসীর উদ্দেশে কী বার্তা দেবেন। তখন নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ চরিত্রের ভঙ্গিতে সঞ্জয় জানান, ভারতীয়দের উষ্ণতা, আতিথেয়তা এবং ভালবাসা তাঁর কাছে অমূল্য। তবে তিনি এ-ও বলেন, পরিস্থিতি বদলেছে, ফলে এই দেশে আর আগের মতো শান্তি খুঁজে পাচ্ছেন না। তাঁর এই মন্তব্য প্রকাশ্যে আসার পরেই সমাজমাধ্যমে শুরু হয় আলোচনা। এর পর সমাজমাধ্যমে একটি বিবৃতি দিয়ে সঞ্জয় স্পষ্ট করেন, তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। কোনও ব্যক্তি, সম্প্রদায়, প্রতিষ্ঠান কিংবা কারও ধর্মীয় ভাবাবেগে আঘাত করা তাঁর উদ্দেশ্য ছিল না। অভিনেতা লেখেন, “কোনও ব্যক্তি, সম্প্রদায় বা প্রতিষ্ঠানের ভাবাবেগে আঘাত করা, কাউকে অপমান করা বা অসম্মান করা কখনওই আমার উদ্দেশ্য ছিল না।”

নিজের মন্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সঞ্জয় জানান, কথোপকথনটি আগে থেকেই চিত্রনাট্য হিসাবে তৈরি করা ছিল এবং সেটিকে হালকা মেজাজে, রসিকতার ছলে উপস্থাপন করাই উদ্দেশ্য ছিল। নিজের জনপ্রিয় ‘মুন্নাভাই’ ছবিগুলির হাস্যরস ও ব্যঙ্গাত্মক উপস্থাপনার সঙ্গেও বিষয়টির তুলনা করেন তিনি। বিশেষ করে ছবিতে দেখানো ‘গাঁধীগিরি’র প্রসঙ্গ টেনে সঞ্জয় বলেন, এর মূল ভাবনাই হল ভালবাসা, উষ্ণতা, একসঙ্গে থাকা এবং পারস্পরিক সৌহার্দ্য। অভিনেতার কথায়, “আমার মন্তব্য একটি ‘স্ক্রিপ্টেড’ কথোপকথনের প্রেক্ষিতে করা হয়েছিল, যার উদ্দেশ্য ছিল হালকা মেজাজ ও হাস্যরস তৈরি করা।” তাঁর বক্তব্যের মূল প্রেক্ষাপট বাদ পড়ায় কথাগুলি অন্য ভাবে ব্যাখ্যা করা হয়েছে বলেও জানান তিনি। কাজের ক্ষেত্রে, সঞ্জয়কে আগামী দিনে দেখা যাবে ‘খলনায়ক রিটার্নস’-এ। এটি তাঁর ১৯৯৩ সালের ব্লকবাস্টার ‘খলনায়ক’-এর সিক্যুয়েল।


You might also like!