Breaking News

 

Country

1 hour ago

CM Suvendu Adhikari: পুজোর মরশুমে হঠাৎ দিল্লি যাত্রা শুভেন্দুর, স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে বিশেষ কর্মসূচি

CM Suvendu Adhikari
CM Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রাজ্যের একাধিক কর্মসূচিতে কাটছাঁট করে মঙ্গলবার আচমকাই দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিকেলে রাজধানীর উদ্দেশে রওনা দেওয়ার কথা তাঁর। সব কিছু পরিকল্পনামাফিক চললে রাতেই কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু জানিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণেই তাঁর এই সফর। দিল্লিতে একটি নৈশভোজের অনুষ্ঠান এবং বৈঠকে যোগ দেবেন তিনি। তবে এই সফর ঘিরে রাজনৈতিক মহলে ইতিমধ্যেই কৌতূহল তৈরি হয়েছে। 

মঙ্গলবার রানাঘাটে একটি পুজো মণ্ডপ উদ্বোধনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনের পর তিনি জানান, বিকেলে দিল্লি যাচ্ছেন তিনি। রাতেই ফিরে আসবেন কলকাতায়। বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তরফে ব্রিকসের একটি ডিনার মিটিং আছে। বিকেলে যাব। রাতেই ফিরে আসব।” তিনি আরও জানিয়েছেন, রাজ্যের কয়েকজন সাংসদকেও নিমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরাও থাকবেন। সাংবাদিকরা হিন্দু জাগরণ মঞ্চের বিরিয়ানি নিয়ে ‘বিতর্কিত’ মন্তব্য, ‘বিরিয়ানি খান, তবে হিন্দুর দোকান থেকে’, নিয়েও প্রশ্ন করেন। মুখ্যমন্ত্রী বলেন, “মত প্রকাশের অধিকার সবার আছে। মত প্রকাশ করছে। আমাদের দেশে বাক স্বাধীনতা রয়েছে। মত প্রকাশের অধিকারও রয়েছে।”  

উল্লেখ্য, মঙ্গলবার রানাঘাট ৪ পল্লি দুর্গা উৎসব কমিটির দুর্গাপুজো উদ্বোধন যান মুখ্যমন্ত্রী শুভেন্দু। হেলিকপ্টারে হবিবপুরের ছাতিমতলা ময়দানে পৌঁছন। সেখান থেকে সড়কপথে পৌঁছন রানাঘাটের ওই পুজো মণ্ডপে। সেখানে উপস্থিত ছিলেন, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিধায়ক পার্থসারথী চট্টোপাধ্যায় ও অন্যান্য নেতৃত্ব। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, বিকেলে তিনি দিল্লি যাচ্ছেন। রাতে ফিরে আসবেন।  

You might also like!