Entertainment

1 hour ago

Nana Patekar Demise: নানা পটেকরের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

CM Suvendu Adhikari Pays Tribute Actor Nana Patekar
CM Suvendu Adhikari Pays Tribute Actor Nana Patekar

 

কলকাতা, ৮ অক্টোবর : ভারতীয় চলচ্চিত্রের বিশিষ্ট ও প্রবীণ অভিনেতা নানা পটেকরের আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সকালে সামাজিক মাধ্যমে এক শোকবার্তায় শুভেন্দু অধিকারী জানান, প্রখ্যাত অভিনেতার প্রয়াণের খবরে তিনি গভীরভাবে মর্মাহত। ভারতীয় চলচ্চিত্রে নানা পাটেকরের অনন্য অভিনয়শৈলী, ব্যক্তিত্ব এবং অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি উল্লেখ করেন, তাঁর এই চিরবিদায়ে দেশের চলচ্চিত্র জগতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। প্রয়াত অভিনেতার শোকসন্তপ্ত পরিবার, পরিজন এবং দেশজুড়ে ছড়িয়ে থাকা তাঁর অগণিত অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানান শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি প্রয়াত শিল্পীর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন।

You might also like!