
চেন্নাই, ৯ অক্টোবর : তামিলনাড়ুর মাদুরান্তকম এবং ধারাপুরম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে শুক্রবার সকাল থেকে। প্রথমে পোস্টাল ব্যালট পেপার গণনা করা হচ্ছে। এরপর ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)-র ভোট গণনা করা হবে। মাদুরান্তকমে টিভিকে এবং ধারাপুরমে এআইএডিএমকে প্রার্থী এগিয়ে রয়েছেন। মাদুরান্তকম বিধানসভা কেন্দ্রে চতুর্থ দফার ভোটগণনায় টিভিকে ৪ হাজার ৫৫৩ ভোটে এগিয়ে রয়েছে। ডিএমকে দ্বিতীয় এবং এআইএডিএমকে তৃতীয় স্থানে রয়েছে।
দুটি কেন্দ্রের প্রার্থীদের প্রাপ্ত ভোট (শেষ পাওয়া তথ্য অনুযায়ী)
মাদুরান্তকম বিধানসভা কেন্দ্র:
মারগাধাম কুমারভেল – ১৫,৮৪৭ (টিভিকে)
পরানথামান – ১১,২৮৪ (ডিএমকে)
কানিতা সম্পথ – ৯,৮৩৮ (এআইএডিএমকে)
ধারাপুরম বিধানসভা কেন্দ্র:
ভানুমতী – ৯,১০৯ (এআইএডিএমকে)
সত্যভামা – ৮,১৮৬ (টিভিকে)
সুগন্যা – ৬,৬৯৩ (ডিএমকে)
কার্তিকা – ৫৩৬ (নাম তমিঝর কাচ্চি)
লক্ষ্মণন – ১৬০ (সিপিআই)
