kolkata

1 day ago

Bengal CM Salutes Hero Pilot: ক্যাপ্টেন স্মিত ভারতের চিরন্তন আদর্শের উজ্জ্বল প্রতিফলন, শুভেন্দু অধিকারী

Suvendu Adhikari salutes Captain Smit Machchhar's valour
Suvendu Adhikari salutes Captain Smit Machchhar's valour

 

কলকাতা, ১ অক্টোবর : মাঝ-আকাশে রক্তক্ষয়ী হামলার মুখে দাঁড়িয়ে অদম্য সাহসিকতায় ১৭৪ জন যাত্রী ও বিমানকর্মীর প্রাণ বাঁচানো ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছারকে গভীর শ্রদ্ধা ও কুর্নিশ জানালেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সমাজ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লিখেছেন, “ক্যাপ্টেন স্মিত মাচ্ছারের অসাধারণ সাহস, তাৎক্ষণিক বিচারবুদ্ধি এবং অনমনীয় বীরত্বের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই এবং তাঁকে স্যালুট করি। দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে মাঝ-আকাশে এক অচিন্তনীয় সংকটের মুখে পড়েছিলেন ক্যাপ্টেন মাচ্ছার। ককপিটের ভেতরে ছুরিকাঘাতে গুরুতর জখম হওয়া সত্ত্বেও তাঁর অদম্য মনোবল টলেনি। দৃঢ়তার সঙ্গে লড়াই চালিয়ে তিনি হামলাকারীকে প্রতিহত করেন এবং মাঝ-আকাশে এক ভয়াবহ বিপর্যয় রুখে দেন।”

শুভেন্দু অধিকারী আরও উল্লেখ করেন, “নিজের সর্বোচ্চ সাহসিকতার পরিচয় দিয়ে তিনি ইজরায়েল-সহ বিশ্বের বিভিন্ন দেশের ১৭৪ জন যাত্রী ও বিমানকর্মীর জীবন রক্ষা করেছেন। ক্যাপ্টেন মাচ্ছারের এই বীরত্ব ভারতের চিরন্তন সভ্যতার মূলমন্ত্র ‘বসুধৈব কুটুম্বকম’ (সমগ্র বিশ্বই এক পরিবার) এবং নিজের প্রাণের চেয়ে নিরপরাধ মানুষের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার পবিত্র কর্তব্যের এক উজ্জ্বল প্রতিফলন।” বার্তায় তিনি আরও যোগ করেন, মাঝ-আকাশে মানবজীবন বাঁচিয়ে ক্যাপ্টেনের এই বীরত্বপূর্ণ কাজ বিশ্ববাসীর মন ছুঁয়ে গিয়েছে এবং ভারত ও ইজরায়েলের পারস্পরিক বন্ধুত্ব, আস্থা ও শ্রদ্ধার সম্পর্ককে আরও সুদৃঢ় করেছে। দেশের এই বীর সন্তান সমগ্র ভারতকে গর্বিত করেছেন। পশ্চিমবঙ্গের জনগণের পক্ষ থেকে ক্যাপ্টেনের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে তিনি তাঁর এবং তাঁর পরিবারের পাশে থাকার বার্তা দেন এবং আহত পাইলটের দ্রুত ও পূর্ণ আরোগ্য কামনা করেন।

You might also like!