TMC leader Majid Ansari: মাজিদ আনসারির গ্রেপ্তার নিয়ে রাজনৈতিক সংঘাত! থানায় কুণাল, বাইরে বিজেপির স্লোগান

Kunal Ghosh in front of Amherst Street Police Station
Kunal Ghosh in front of Amherst Street Police Station

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৃণমূল নেতা মাজিদ আনসারিকে গ্রেপ্তার করল আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। শুক্রবার ২০২৩ সালের একটি পুরনো মামলার সূত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ধৃতের দাবি, বিজেপির বিরুদ্ধে সরব হওয়ার কারণেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারের প্রতিবাদে থানার সামনে অবস্থানে বসেন তৃণমূলের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, চোরবাগান কাণ্ড নিয়ে যাঁরা প্রশ্ন তুলছেন, বিশেষত তৃণমূলের নেতা-কর্মীরা, তাঁদেরই গ্রেপ্তার করা হচ্ছে। অন্যদিকে, কুণাল ঘোষের অবস্থানের পালটা বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকেরা। তাঁদের দাবি, ‘দেশবিরোধীদের’ আড়াল করতেই থানায় এসেছেন কুণাল। তাঁকে থানা চত্বর থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান তাঁরা। দুই পক্ষের পালটা অবস্থানকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে।  

পুরনো একটি মামলায় তৃণমূল নেতা আনসারিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। তারপরই মমতাপন্থী বিধায়ক কুণাল প্রতিবাদে থানার সামনে চলে যান। তার দাবি, চোরবাগান কাণ্ডে প্রতিবাদ করলে বেছে বেছে তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে। থানার সিঁড়িতে বসে তাঁকে বলতে শোনা যায়, “ভুয়ো অভিযোগে তুলে আনা হচ্ছে। আসল অপরাধীরা বাইরে ঘুরে বেড়াচ্ছে।” দীর্ঘক্ষণ বসে থাকার পর থানার ওসি তাঁকে ভিতরে নিয়ে যান।

এই ঘটনায় পালটা প্রতিবাদ দেখিয়েছেন বিজেপির কর্মীরা। তাঁদের দাবি, কুণাল এলাকার বিধায়ক নয়। তিনি এসেছেন কেন? দেশ বিরোধীদের তিনি বাঁচাছেন বলে দাবি করেছে বিজেপি। কুণালকেও দেশদ্রোহী বলে আক্রমণ করা হয়েছে। থানা থেকে তাঁকে বের করে দেওয়ারও দাবি তুলেছেন বিক্ষোভরত বিজেপি-নেতাকর্মীরা। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…