Tea worker puja bonus: বোনাসের দাবিতে মিছিল চা বাগানের শ্রমিকদের

Tea workers block the road
Tea workers block the road

 

আলিপুরদুয়ার, ১৬ অক্টোবর : বকেয়া ও চলতি বছরের বোনাস মেটানোর দাবিতে ফের সরগরম হয়ে উঠল আলিপুরদুয়ার জেলার চা বাগান অঞ্চল। শুক্রবার সকালে ২০ শতাংশ বোনাসের দাবিতে রাজপথে নেমে আন্দোলন শুরু করেন আলিপুরদুয়ার জেলার হান্টাপাড়া চা বাগানের শ্রমিকেরা। বাগান থেকে একটি মিছিল বের করে মাদারিহাট-টোটোপাড়া সড়ক অবরোধ করেন শ্রমিকরা। প্রায় একই সময়ে বোনাস সংক্রান্ত জটিলতার প্রতিবাদে সরব হন পার্শ্ববর্তী বীরপাড়া চা বাগানের শ্রমিকেরা। তাঁরাও সেখানে অবস্থান-বিক্ষোভে সামিল হন।

অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় মাদারিহাট থানার পুলিশ। স্থানীয় প্রশাসন ও পুলিশের আশ্বাসে শ্রমিকেরা সাময়িকভাবে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিলেও, তাঁদের ক্ষোভ প্রশমিত হয়নি। এর পরপরই আন্দোলনকারী শ্রমিকেরা মাদারিহাট থানায় গিয়ে প্রাঙ্গণে অবস্থান-বিক্ষোভ শুরু করেন।

শেয়ার করুন:

You might also like!