Breaking News
 
Indranil Sen Case: গ্রেপ্তারির পর আগাম জামিনের আবেদন কেন? ইন্দ্রনীলকে প্রশ্ন সুপ্রিম কোর্টের BJP MP Manoj Tiwari: দূষণ বিতর্কের মাঝেই যমুনায় ডুব বিজেপি সাংসদের, নদীর জল পান করে দিলেন স্বচ্ছতার বার্তা INDIA Bloc Postpones Impeachment Programme: ষ্টির ভ্রুকুটি, পিছিয়ে গেল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচি PM's Gujarat Event: ‘মোদি নেহি জায়েঙ্গে’ স্লোগানে গমগম গুজরাটের অনুষ্ঠান! পালটা কটাক্ষ কংগ্রেসের, ‘স্বপ্নই দেখে যান’ Suvendu Adhikari-Abhishek Banerjee | ‘সোডিয়াম-পটাশিয়ামের সমস্যা হয়েছে’, অভিষেকের হুঁশিয়ারির জবাবে কী বললেন শুভেন্দু? Israel Election Results 2026: ইজরায়েলের ভোটে কোনও জোটেরই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নেই, সরকার গঠনে এগিয়ে নেতানিয়াহু

 

Indian Navy corvettes: আত্মনির্ভর ভারতের বড় পদক্ষেপ, ৪০ হাজার কোটিতে ৮ যুদ্ধজাহাজ তৈরির অনুমোদন

Eight next-generation corvettes for Indian Navy
Eight next-generation corvettes for Indian Navy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ভারতীয় নৌবাহিনীর শক্তি আরও বাড়াতে তৈরি হতে চলেছে আটটি অত্যাধুনিক ‘নেক্সট জেনারেশন করভেট’ (এনজিসি) যুদ্ধজাহাজ। এই প্রকল্পে আনুমানিক ৪০ হাজার কোটি টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটি ইতিমধ্যেই জাহাজ নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। দু’টি রাষ্ট্রায়ত্ত সংস্থা এই যুদ্ধজাহাজগুলি তৈরি করবে। সেগুলি হল কলকাতার গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই) এবং গোয়া শিপইয়ার্ড লিমিটেড (জিএসএল)। আধুনিক প্রযুক্তি ও উন্নত যুদ্ধ সরঞ্জামে সজ্জিত এই রণতরীগুলি নৌবাহিনীর সামরিক সক্ষমতা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে। 

বুধবার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকের পরেই প্রকল্প অনুমোদন করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই দু’টি শিপইয়ার্ডের সঙ্গে আটটি যুদ্ধজাহাজ তৈরির চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা সূত্রে খবর, সাম্প্রতিক সময়ে এটিই সবচেয়ে বড় প্রতিরক্ষা প্রকল্প, যা সর্বোচ্চ পর্যায়ে অনুমোদন পেল। এই প্রকল্পটি নৌবাহিনীর সমুদ্রপৃষ্ঠে চলাচলকারী নৌবহরকে শক্তিশালী করার পাশাপাশি দেশীয় যুদ্ধজাহাজ নির্মাণ কার্যক্রমকে উল্লেখযোগ্যভাবে গতি দেবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী প্রজন্মের আটটি ‘করভেট’ প্রায় ২,০০০ টন ওজনের উচ্চগতির যুদ্ধজাহাজ। যেগুলির গতিবেগ প্রায় ৩০ নট। উন্নত জাহাজ নির্মাণ প্রযুক্তি ব্যবহার করে ভারতীয় নৌবাহিনী নিজস্ব তত্ত্বাবধানে সম্পূর্ণ নতুন এক ‘স্টেলথ’ (রাডারে সহজে ধরা পড়ে না এমন) রণতরী তৈরি করা হবে। এই যুদ্ধজাহাজগুলি বিভিন্ন ধরনের সামুদ্রিক নিরাপত্তা মিশন কাজ করবে। এগুলি জলপৃষ্ঠ, জলের নিচে এবং শত্রুপক্ষের বায়ুসেনার আক্রমণেও লড়াই করতে সক্ষম। এছাড়াও উপকূলীয় প্রতিরক্ষা, সামুদ্রিক টহল, অনুসন্ধান এবং উদ্ধার অভিযানেও কাজ করবে অত্যাধুনিক যুদ্ধজাহাজগুলি। মনে করা হচ্ছে, ভারত মহাসাগরীয় অঞ্চলে নৌবাহিনীর সবচেয়ে কার্যকর শক্তি হয়ে উঠবে ৪০ হাজার কোটি টাকার এই প্রকল্প। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…