Babri Masjid controversy: ‘মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে গুরুত্ব দিতে হবে’, বাবর মসজিদ নিয়ে সুর নরম হুমায়ুনের

Humayun Kabir on Suvendu Adhikari
Humayun Kabir on Suvendu Adhikari

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুর্শিদাবাদের নওদায় বাবরের নামে মসজিদ নির্মাণ নিয়ে নিজের অবস্থান থেকে সরে এলেন বিধায়ক হুমায়ুন কবীর। এর আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, বাবরের নামে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না। এমনকী, ওই নামেই মসজিদ তৈরি করতে গেলে প্রশাসনের তরফে কোনও ছাড়পত্র মিলবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর এই কড়া অবস্থানের পরই সুর বদলালেন হুমায়ুন কবীর। বিধায়কের বক্তব্য, রাজ্যের প্রশাসনিক প্রধান যখন এই বিষয়ে আপত্তি জানিয়েছেন, তখন তাঁর মতামত ও সিদ্ধান্তকে গুরুত্ব দেওয়া উচিত। 

ছাব্বিশের নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে নতুন দল তৈরি করেন হুমায়ুন। আম জনতা উন্নয়ন পার্টি নামে নতুন দল তৈরি করে ভোটযুদ্ধে নামেন। তখন বলেছিলেন, বাররি মসজিদ বানাবেন। সেই সময় রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় ওঠে। মুর্শিদাবাদে মসজিদ তৈরির কাজও শুরু হয়। ২ নভেম্বর বেলডাঙায় বাবরি মসজিদ প্রাঙ্গণে আয়-ব্যয়ের হিসেবনিকেশ সংক্রান্ত সভায় হুংকার দিয়ে জানান, ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের দিন জাতীয় সড়ক অবরুদ্ধ করবেন। প্রশাসনের ক্ষমতা থাকলে আটকে দেখাক। এরপরই বুধবার মুখ্যমন্ত্রী বলেন, “অনেক কৃতী মানুষ আছেন মুর্শিদাবাদের। তাদের নামে বানাতে পারেন। কিন্তু বাবরের নাম যদি থাকে তাহলে প্ল্যান বা পারমিশন কিছু মিলবে না। এই নির্দেশ জেলার ডিএমকে স্পষ্টভাবে দেওয়া রয়েছে।” 

তারপরই বৃহস্পতিবার সকালে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন হুমায়ুন। তিনি বলেন, “উনি রাজ্যের প্রশাসনিক প্রধান। যদি বাবরি নাম না চান, তার ইচ্ছাকে মান্যতা দিতেই হবে।” হুমায়ুনের পালটা দিয়েছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ। তিনি বলেন, “বারবি মসজিদ তো হবেই না। ও দিনে কিছু বলেন, রাতে অন্য কিছু বলেন। পাগলের প্রলাপ। বলেছিল দুবাই চলে যাবে।” কটাক্ষ করে বলেন, “ওঁর কোনও মন্তব্যের প্রতিক্রিয়া চাইবেন না। বিভিন্ন সময়ে বিভিন্ন কথা বলেন। আমার প্রতিক্রিয়ার কোনও মূল্য থাকে না তখন।” 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…