Breaking News
 
CM Suvendu Adhikari: নতুন শিক্ষকদের রাজনীতি করা যাবে না, ইন্দ্রনীল-কাণ্ডে মমতাকে হুঁশিয়ারি শুভেন্দুর! গাইলেন ‘আমার যাওয়ার সময় হলো’ Indranil Sen: ইডির দফতরে ইন্দ্রনীল, সিজিও কমপ্লেক্সের বাইরে পুলিশ! গ্রেপ্তারির আশঙ্কায় জল্পনা তুঙ্গে Cabinet meeting at Nabanna: চোরবাগানের ঘটনার পুনরাবৃত্তি রুখতে তৎপর রাজ্য! কালীপুজোয় প্রতি জেলার দায়িত্বে একজন মন্ত্রী, নির্দেশ শুভেন্দুর Spain Train Crash: দ্রুতগতির দুই প্যাসেঞ্জার ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মাদ্রিদে! ভয়াবহ দুর্ঘটনায় মৃত অন্তত ৩৯ Jio IPO Listing Updates: শেয়ার বাজারে আত্মপ্রকাশেই বাজিমাত! ২১% প্রিমিয়ামে লিস্টিং, মূল্যায়নে দ্বিতীয় স্থানে DA hike news 2026 July: উৎসবের আগেই উপহার কেন্দ্রের! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি ঘিরে স্বস্তি

 

Royal Enfield New Bike: রয়্যাল এনফিল্ডের নতুন বাইক ‘ক্লাসিক ৬৫০ হাইপারশিফট’, কীভাবে কিনবেন? জেনে নিন দাম ও খুঁটিনাটি

Royal Enfield has launched the Classic 650 Hypershift
Royal Enfield has launched the Classic 650 Hypershift

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রয়্যাল এনফিল্ডের বাইক কেনার শখ রয়েছে? দীর্ঘদিন ধরেই কি নতুন মডেল কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে নতুন খবর। এবার ‘ক্লাসিক ৬৫০’-এর নতুন সংস্করণ ‘হাইপারশিফট’ নিয়ে এসেছে রয়্যাল এনফিল্ড। তবে এই বাইক কিনতে চাইলেই সরাসরি শোরুমে গিয়ে মিলবে না সেটি। তাহলে কীভাবে কেনা যাবে এই নতুন সংস্করণের বাইক? এর দামই বা কত? চলুন, জেনে নেওয়া যাক বাইকটির খুঁটিনাটি।

সংস্থা সূত্রে খবর, এই বাইকটি যান্ত্রিক দিক থেকে সাধারণ ‘ক্লাসিক ৬৫০’-এর মতোই। এর অভ্যন্তরীণ নকশাতেও বিশেষ কোনও পরিবর্তন আনা হয়নি। তবে এর প্রধান আকর্ষণ হলো বিশেষ ‘হাইপারশিফট’ পেইন্ট। বাইকটির উপর আলো পড়লে এর রঙ লাল, সবুজ এবং সোনালি-এই তিন রঙে পরিবর্তিত হবে। এর সাইড প্যানেলে থাকছে বিশেষ ব্যাজিং এবং হাতে আঁকা পিনস্ট্রাইপ।


২০২৫ সালে প্রথম রয়্যাল এনফিল্ড বাজারে আনে ‘ক্লাসিক ৬৫০’। এতে ইন্টারসেপ্টর ৬৫০ এবং অন্যান্য বাইকে ব্যবহৃত ৬৪৮ সিসির এয়ার-কুলড প্যারালাল-টুইন ইঞ্জিনটি রয়েছে। এই ইঞ্জিনটি ৪৭ হর্সপাওয়ার শক্তি এবং ৫২.৩ নিউটন-মিটার টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর চেসিসটি নেওয়া হয়েছে সুপার মিটিওর ৬৫০ থেকে। একই ফিচার থাকবে নয়া এই বাইকেও। তবে দুটির মধ্যে পার্থক্য হল, সুপার মিটিওর মডেলে ইউএসডি ফর্ক থাকলেও, ক্লাসিক মডেলে রয়েছে সাধারণ টেলিস্কোপিক ফর্ক। এছাড়া, ক্লাসিক মডেলের পেছনের টুইন শক অ্যাবজর্বারগুলোর ট্রাভেলও কিছুটা কম, ১০১ মিলিমিটারের পরিবর্তে ৯০ মিলিমিটার। নয়া এই বাইকটির দাম ৪.২৬ লক্ষ টাকা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো চেন্নাই-ভিত্তিক এই ব্র্যান্ডটির ১২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এই মডেলটি বাজারে আনা হয়েছে। তাই প্রতিটি প্রধান বাজারে মাত্র ১২৫টি করে ইউনিট বিক্রি করা হবে। তাই, সরাসরি শোরুমে গিয়েই এটি কেনা সম্ভব নয়। এটি পেতে আগে থেকে রেজিস্টেশন করতে হবে। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…