Breaking News
 
Pakistan Terror Group Threat: পাক জঙ্গিদের নিশানায় শুভেন্দু-যোগী? বিস্ফোরক দাবি বিজেপি নেত্রীর, শুরু চর্চা DK Shivakumar: মেটা চশমায় গোপনে স্টিং অপারেশন? সিদ্দারামাইয়ার পর শিবকুমারের অভিযোগে শোরগোল CM Suvendu Adhikari: প্রতি সপ্তাহে বাড়ি বাড়ি পুষ্টিকর খাবার! লোধা-শবর গ্রামে দাঁড়িয়ে বিশেষ কর্মসূচির সূচনা মুখ্যমন্ত্রীর Chorbagan Sarbojanin tragedy: ২৪টি এসি চালিয়েও মেলেনি স্বস্তি! চোরবাগান বিপর্যয়ের নেপথ্যে কী, ফরেনসিক রিপোর্টে বড় তথ্য PM Modi: ‘বদলে যাওয়া বিশ্বে রাষ্ট্রসংঘের সীমাবদ্ধতা স্পষ্ট’, আন্তর্জাতিক মঞ্চে মোদির বার্তা EC officer RTI: কমিশনের অন্দরে অনিয়মের অভিযোগ, কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন! আরটিআইয়ে নতুন তথ্য প্রকাশ্যে

 

Kojagari Purnima 2026: কোজাগরী লক্ষ্মীপুজোর কাউন্টডাউন শুরু! জেনে নিন ২০২৬ সালের পুজোর দিনক্ষণ

Kojagari Purnima 2026
Kojagari Purnima 2026

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  বিজয়া দশমীর পরেও বাঙালির উৎসবের আমেজ থাকে অটুট। দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতেই ঘরে ঘরে শুরু হয় ধন-সম্পদের দেবী মা লক্ষ্মীর আরাধনার প্রস্তুতি। শরতের স্নিগ্ধ পূর্ণিমার আলোয় পালিত হয় কোজাগরী লক্ষ্মীপুজো। চলতি বছর কবে পড়েছে কোজাগরী পূর্ণিমা এবং পুজোর তিথি ও সময়ই বা কী? জেনে নিন পঞ্জিকা অনুযায়ী বিস্তারিত।

সনাতন পঞ্জিকা ও তারিখ অনুযায়ী, ২০২৬ সালের এই পবিত্র কোজাগরী লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ৭ই কার্তিক অর্থাৎ ২৫ অক্টোবর , রবিবার। বিজয়াদশমীর মাত্র কয়েক দিনের মাথায় এই লক্ষ্মী পুজো আসার আনন্দে মেতে ওঠে প্রতিটি বাঙালি পরিবার। ধন-সম্পদ ও সুখ-শান্তির আশায় মায়েরা আলপনার ছোঁয়ায় আর শাঁখের ধ্বনিতে মুখরিত করে তোলেন ঘরের প্রতিটি কোণ। লক্ষ্মী পুজো ৭ কার্তিক ১০.৫৯ মিনিট থেকে ৮ কার্তিক অর্থাৎ ২৬ অক্টোবর সকাল ৯.৫০ মিনিট অবধি থাকছে।

পঞ্জিকা মতে পুজো সমাপনের সেরা সময় হলো প্রদোষে সন্ধ্যা ৫টা ০১ মিনিট থেকে রাত্রি ৩টা ৩৭ -এর মধ্যে। এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শ্রীশ্রীকোজাগরী লক্ষ্মী পূজা এবং শ্রীশ্রীসত্যনারায়ণ ব্রত সম্পন্ন করার শুভ নির্দেশ রয়েছে। তাই পুজোর প্রস্তুতি কিন্তু সময়মতই সেরে রাখা চাই!

‘কোজাগরী’ শব্দটির ভেতরেই তো লুকিয়ে আছে এক দারুণ রহস্য! এর অর্থ হলো 'কে জেগে আছো?' প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ রাতে ধনদেবী মর্ত্যে নেমে এসে ঘরে ঘরে ঘুরে দেখেন কে জেগে রয়েছে। পঞ্জিকাতেও উল্লেখ রয়েছে এই নিশিপালনের কথা, যেখানে নারকেল, চিঁড়ে ভক্ষণ, নারকেলের জলপান এবং অক্ষক্রীড়ার মাধ্যমে পূর্ণিমার রাত জেগে কাটালে পরিবারে শ্রী ও ধনবৃদ্ধি ঘটে।

প্রতিটি বাঙালির ঘরে ঘরে ইতিমধ্যেই নারকেল নাড়ু, মুড়ি, খই আর আলপনার হাঁড়ি নিয়ে শুরু হয়ে গেছে তোড়জোড়। বিজয়ার প্রীতি ও ভালোবাসার মাঝেই এই রবিবার মা লক্ষ্মীর চরণচিহ্ন এঁকে তাঁকে নিজের ঘরে স্থায়ী আসন দেওয়ার শুভ ক্ষণটি কিন্তু এসে হাজির।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…