Lionel Messi: স্পেনের রাজকীয় সম্মাননা পাচ্ছেন মেসি

King of Spain Invites Lionel Messi to Official Dinner
King of Spain Invites Lionel Messi to Official Dinner

 

বার্সিলোনা, ২২ অক্টোবর  : প্রথমবারের মত প্রিন্সেস অব আস্তুরিয়াস অ্যাওয়ার্ড নিতে স্পেন যাচ্ছেন লিওনেল মেসি। দেশটির রাজপরিবারের মর্যাদাপূর্ণ এই আন্তর্জাতিক স্বীকৃতির, ক্রীড়া বিভাগে ২০২৬ সালের বিজয়ী আর্জেন্টাইন মহাতারকা। আগামী ২৩ অক্টোবর ওভিয়েদোর তেয়াত্রো কাম্পোয়ামোরে স্পেনের রাজা ষষ্ঠ ফেলিপে ও রানী লেতিসিয়ার উপস্থিতিতে এই পুরষ্কার গ্রহণ করবেন মেসি। এবারই প্রথম এককভাবে কোনো ফুটবলার পাচ্ছেন এই স্বীকৃতি।

এর আগে সেরেনা উইলিয়ামস, রাফায়েল নাদালের মত তারকারা পেয়েছেন এই পুরষ্কার। তবে ফুটবলে এই পুরষ্কার এসেছে তিনবার। সেটা দলগতভাবে বিশ্বকাপ জয়ী দল ব্রাজিল ২০০২ সাল ও স্পেন ২০১০ সালে পেয়েছিল এই পুরষ্কার। এছাড়া ২০১২ সালে যৌথভাবে এই স্বীকৃতি পান দুই স্প্যানিশ ফুটবলার ইকার ক্যাসিয়াস ও জাবি হার্নান্দেজ। প্রথমবারের মত এককভাবে কোনো ফুটবলার এই পুরস্কার পাননি, যেটা পেতে চলেছেন মেসি।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…