Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Offbeat and viral

3 months ago

Burning City of India: অবৈজ্ঞানিক খননের ভয়াবহ ফল! ১৯১৬ থেকে আজও জ্বলছে ঝাড়িয়ার কয়লাখনি

Burning City of India (Jharia)
Burning City of India (Jharia)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সময়টা ১৯১৬ সাল। ব্রিটিশ ভারতে ঘটে গিয়েছিল এক ভয়াবহ দুর্ঘটনা। তার রেশ এখনও আছে। কিছুতেই বন্ধ হচ্ছে না সেই আগুন। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি ছোট শহর ঝাড়িয়া (Jharia)। গত এক শতাব্দীরও বেশি সময় ধরে আগুনে জ্বলছে সেখানে। আসলে ঝাড়িয়া দেশের উচ্চমানের কোকিং কয়লার জন্য পরিচিত, যা দেশের স্টিল উৎপাদনের জন্য ব্যবহার করা হয়। কিন্তু আজ এই সম্পদই এখানকার সবচেয়ে বড় বিপদের কারণ। ঝাড়িয়ার কয়লার খনিতে আগুন লেগেছিল প্রায় ১৯১৬ সালে। এই আগুন প্রাকৃতিক কারণে নয়, বরং অবৈজ্ঞানিক খনন ও নিরাপত্তাজনিত অবহেলার কারণে হয়। 

খননের পর অনেক জায়গা খোলা রাখা হয়েছিল, যার ফলে কয়লা বাতাসের সংস্পর্শে এসে স্বতঃস্ফূর্তভাবে জ্বলে উঠেছিল। সময় যত গিয়েছে, আগুন আন্ডারগ্রাউন্ড লেয়ারগুলোতে ছড়িয়ে পড়েছে এবং আজও ঝাড়িয়ার কিছু বর্গকিলোমিটার এলাকায় এটি সক্রিয়। কয়লা অবিরাম জ্বলতে থাকার কারণে মাটির নিচে তাপমাত্রা এবং বিষাক্ত গ্যাসের মাত্রা ক্রমশ বাড়ছে। অনেক জায়গায় মাটি এতটাই দুর্বল অবস্থায় রয়েছে যে, যেকোনও মুহূর্তে ধস নামার সম্ভাবনা রয়েছে।

You might also like!